আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১২:৪৫:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১২:৪৫:২৪ পূর্বাহ্ন
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন
সিলেট, ২৯ মে : বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোহিদ হোসেনকে আহ্বায়ক (দৈনিক একাত্তরের কথা) ও আশরাফুল ইসলাম ইমরান সদস্য সচিব (দৈনিক শুভ প্রতিদিন) করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ (জাস্ট সিলেট), যুগ্ম আহবায়ক হোসাইন আহমদ সুজাত (৭১ টেলিভিশন), সদস্য আলমগীর হোসেন (বাংলা টিভি), এম আর টুনু তালুকদার (আনন্দ টিভি), শাহীন আহমদ (মাইটিভি), রেজওয়ান আহমদ (দৈনিক যুগভেরী), সদস্য (সুনামগঞ্জ) আব্দুস সালাম (একুশে টিভি), সদস্য (হবিগঞ্জ) নুর উদ্দিন সুমন (দৈনিক খবরপত্র ও  দৈনিক সমকাল), সদস্য (মৌলভীবাজার) মামুনুর রশীদ তরফদার (দৈনিক আলোকিত সকাল)।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই অন্তর্বর্তীকালীন কমিটি আগামী তিন মাসের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এরপর সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এই কমিটি মাল্টিমিয়িার সাংবাদিকদের মানউন্নয়নে কাজ করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ৪০ দল নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ৪০ দল নিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট