আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

মিশিগানের সানভির স্পেলিং যাত্রা থেমে গেল সেমিফাইনালে

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১২:৪৬:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১২:৪৬:৪৮ পূর্বাহ্ন
মিশিগানের সানভির স্পেলিং যাত্রা থেমে গেল সেমিফাইনালে
২০২৫ সালের স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি-তে ছবির জন্য পোজ দিচ্ছেন সানভি মান্ডভেকর/Altitude Marketing & Publicity 

ট্রয়, ২৯ মে : ট্রয়ের লারসন মিডল স্কুলের ১৩ বছর বয়সী সানভি মান্ডভেকার জাতীয় পর্যায়ের স্ক্রিপস স্পেলিং বি-র সেমিফাইনালে ওঠার পর অষ্টম রাউন্ডে একটি বানানভুলের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে।
সানভি মান্ডভেকার "টিউবিফ্যাসেন্ট" বানান ভুল করার আগে চূড়ান্ত ৫৭ স্পেলারে জায়গা করে নিয়েছিল।  সে “tubificient” শব্দটির বানানে প্রথম “i” এর জায়গায় “e” লেখায় প্রতিযোগিতা থেকে বাদ পড়ে। জাতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য সানভি স্থানীয় ও আঞ্চলিক স্তরের পাঁচটি ধাপ অতিক্রম করে ২৪৩ জন প্রতিযোগীর মধ্যে জায়গা করে নেয়। কোয়ার্টার ফাইনালে “zoomada”, “innatism”, “Titan” এবং “gruen” শব্দগুলোর বানান সঠিকভাবে দেয়ার পাশাপাশি “humdrum” শব্দের সঠিক সংজ্ঞাও প্রদান করে সে সেমিফাইনালে উন্নীত হয়।
সানভির বাবা বিশাল মান্ডভেকর জানান, তাদের মেয়ে নিজ উদ্যোগেই প্রস্তুতি নিয়েছে এবং প্রতিটি ধাপে নিজের সেরা পারফরম্যান্স দিয়েছে। ক্লাসরুমের বাইরে সানভি ট্রয় মার্শাল আর্টসে একজন জুনিয়র লিডার, একজন আগ্রহী পাঠক ও দৌড়বিদ এবং স্কুল পত্রিকার প্রধান সম্পাদক। ভবিষ্যতে সে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করে পারিবারিক চিকিৎসক হতে চায়।
২০২৫ সালের স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি ছিল এই প্রতিযোগিতার ১০০তম আসর, যেখানে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য এবং একাধিক আন্তর্জাতিক অঞ্চল থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। সানভি আশা করছিলেন মিশিগানের দ্বিতীয় জাতীয় বিজয়ী হবেন, ১৯৪১ সালের পর যেটি আর কেউ করতে পারেননি।
সানভি বলেন, “এই অভিজ্ঞতা আমি কখনও ভুলব না। কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং সময় বিনিয়োগ করে এখানে পৌঁছাতে হয়েছে—এটি আমার জীবনের এক অমূল্য শিক্ষা হয়ে থাকবে।”
মিশিগান রাজ্য থেকে সানভি ছাড়াও আরও আটজন শিক্ষার্থী ২০২৫ স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি-তে অংশ নিয়েছিল—ক্লিনটন টাউনশিপের আইনস্লি গ্যাস্টমেয়ার, ডেট্রয়েটের দিব্যা চৌধুরী, গ্র্যান্ড র‍্যাপিডসের এলিয়ট মে কোভেল, কালামাজুর জোসিয়া ব্রর লোহর্ক, ল্যাপিরের জ্যান্ডার রে মায়ার্স, লুডিংটনের এলিজা শোয়াস, সেন্ট জোসেফের ইশিকা দিরিসালা এবং ট্র্যাভার্স সিটির মিনা ডে ড্যানজিগার। তবে তারা সবাই সেমিফাইনালের আগেই প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।
সেমিফাইনালে উত্তীর্ণ নয়জন শিক্ষার্থী বৃহস্পতিবার রাত ৮টায় আইওন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফাইনাল রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”