আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

ঈদে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে এসএমপির সমন্বয় সভা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০২:১৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০২:১৭:০০ পূর্বাহ্ন
ঈদে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে এসএমপির সমন্বয় সভা
সিলেট, ৩০মে :সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে বৃহস্পতিবার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন পবিত্র ঈদ-উল আযহা ২০২৫ উপলক্ষে সড়ক, সেতু ও রেলপথে যাত্রী চলাচলের নিরাপত্তা এবং কোরবানির পশুর হাট ও মার্কেট এলাকাসমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার, অতিরিক্ত আইজিপি মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
সভায় পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম বলেন, “পশুর হাটে নির্ধারিত হাটের ব্যানার থাকা সত্ত্বেও অনেক সময় বিভিন্ন হাটের লোকজন জোরপূর্বক গরু নামিয়ে নেয়, যা অত্যন্ত অনভিপ্রেত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।” তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
কমিশনার আরও বলেন, ফুটপাত কিংবা সড়কের ওপর গরুর হাট বসানো যাবে না, কারণ এটি জনদুর্ভোগ এবং যানজট সৃষ্টি করে। তিনি দূর-দূরান্ত থেকে আগত ব্যাপারিদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। “ব্যাপারিদের নিরাপদ স্থানে একত্রে অবস্থান করতে হবে, যাতে তারা নিরাপত্তাহীনতার শিকার না হন,” বলেন তিনি।
এছাড়া, ঈদকে কেন্দ্র করে হাটে জাল টাকার প্রবণতা বাড়ে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, “জালনোট ব্যাপারিসহ সাধারণ ক্রেতাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। তাই জালনোট শনাক্তকরণ যন্ত্র ব্যবহার করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট ও শপিং মল এলাকায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে, যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।” যানজটের প্রসঙ্গে পুলিশ কমিশনার অবৈধ পার্কিংয়ের ওপর জোর দিয়ে বলেন, “যানজটের অন্যতম কারণ হলো যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা। সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং নিশ্চিত করতে হবে।”
উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি  মোঃ মুশফেকুর রহমান, বিজিবি, ডিজিএফআই, সিলেট সিটি কর্পোরেশন এনএসআই, র‍্যাব-৯ সিলেট, জেলা প্রশাসক সিলেট, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট, সিভিল সার্জন সিলেট, বিভাগীয় প্রাণী সম্পদ অধিদপ্তর সিলেট, বাংলাদেশ রেলওয়ে সিলেট, সড়ক ও জনপদ বিভাগ সিলেট, বাংলাদেশ ব্যাংক সিলেট, ফায়ার সার্ভিস সিলেট, আনসার ও ভিডিপি সিলেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট, ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর প্রতিনিধিগনসহ  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমন্ত্রিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী/পরিবহনের সদস্যবৃন্দ এবং কোরবানীর পশুর হাটের ইজারাদারগণ সহ সিলেটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”