আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭

অবশেষে জয়ী কান্তি লাল আচার্য্য, চাকরি ফিরে পেলেন

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০২:২৩:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০২:২৩:০৮ পূর্বাহ্ন
অবশেষে জয়ী কান্তি লাল আচার্য্য, চাকরি ফিরে পেলেন
ছবিতে কান্তি লাল আচার্য্য এর পাশে প্রতিবাদী মেয়ে ভাবনা – এক অন্যায়ের গল্প ও সাহসের প্রতিচ্ছবি

চট্টগ্রাম, ৩০ মে : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক কান্তি লাল আচার্য্য জোরপূর্বক পদত্যাগে চাকরি হারানোর ৪২ দিন পর পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন।  বুধবার (২৮ মে) তিনি বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষক পদে পুনরায় যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ।
কান্তি লাল আচার্য ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা এবং কিছু সাবেক শিক্ষার্থী তাঁর ওপর চাপ সৃষ্টি করে একটি পূর্ব-প্রস্তুত পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেন। এ সময় তাঁকে লাঞ্ছনার শিকারও হতে হয়। পিতার প্রতি অন্যায় আচরণের প্রতিবাদে কান্তি লাল আচার্য্য এর মেয়ে ভাবনা আচার্য্য সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও স্ট্যাটাস দেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত সেই ভিডিওতে তিনি ঘটনার বর্ণনা ও বাবার প্রতি সমবেদনা জানান। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং ব্যাপক জনমত তৈরি হয়। সাধারণ মানুষ, শিক্ষক সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠন এই ঘটনার নিন্দা জানিয়ে কান্তি লালের পক্ষে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন কর্মসূচি পালন করে।
এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘটনার তদন্তে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেয়। তদন্ত চলাকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে জ্যেষ্ঠতার ভিত্তিতে তৃতীয় শিক্ষক মোহাম্মদ আলীকে দায়িত্ব দেওয়া হয়। এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, কান্তি লাল আচার্য্য দায়িত্ব নিতে চাননি এবং দ্বিতীয় জ্যেষ্ঠ শিক্ষকও অপারগতা প্রকাশ করায় মোহাম্মদ আলীকে দায়িত্ব দিতে বাধ্য হয়েছেন।
কান্তি লাল আচার্য্য বলেন, “জোরপূর্বক পদত্যাগ করানোর পর আমি হৃদ্‌রোগে আক্রান্ত হই। চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিলেও বিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকে আবার ফিরে এসেছি। আমি আর কোনো প্রশাসনিক দায়িত্ব নিতে চাই না, শুধু সুস্থভাবে বাকি সময়টা পেরোতে চাই।”
তিনি আরও বলেন, “১৬ এপ্রিল হামলাকারীদের মধ্যে অনেকে ছিল আমারই সাবেক ছাত্র। আমি তাদের প্রতি কোনো অভিমান রাখতে চাই না। সবাইকে ক্ষমা করে দিয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী

শাবিপ্রবিতে ক্যাম্পিং কোর্স শেষে শিক্ষার্থীদের ব্যতিক্রমী পোস্টার প্রদর্শনী