আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
বিগত ঘটনার পুনরাবৃত্তি রোধে তৎপর প্রশাসন

সেন্টার লাইনে স্বাধীনতা উৎসব ঘিরে কড়া নিরাপত্তা

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০১:২৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০১:২৭:৫০ অপরাহ্ন
সেন্টার লাইনে স্বাধীনতা উৎসব ঘিরে কড়া নিরাপত্তা
সেন্টার লাইনের বার্ষিক স্বাধীনতা উৎসব ফিরছে মেমোরিয়াল পার্কে, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা/Courtesy Of Independence Festival In Center Line

সেন্টার লাইন, ৩০ মে : সেন্টার লাইন সিটি এই সপ্তাহান্তে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। গত বছরের কার্নিভালে ঘটে যাওয়া একাধিক সংঘর্ষ ও বিশৃঙ্খলার পুনরাবৃত্তি ঠেকাতেই এবারের বাড়তি সতর্কতা, জানিয়েছে কর্তৃপক্ষ।
তিন দিনের এই উৎসবটি শুরু হবে শুক্রবার এবং চলবে রবিবার সন্ধ্যা পর্যন্ত, শহরের ১০ মাইল-ভ্যান ডাইক এলাকাজুড়ে। উৎসবের চূড়ান্ত দিনে, অর্থাৎ রবিবার, ভ্যান ডাইক অ্যাভিনিউতে (যা M-53 নামেও পরিচিত) ‘ক্রুইসিন ৫৩’ নামে একটি ক্লাসিক গাড়ি প্রদর্শনী ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
শহরের ব্যবস্থাপক ডেনিস চ্যাম্পাইন বলেন, “আমরা চাচ্ছি উৎসবটি পরিবারবান্ধব ও নিরাপদ হোক। অবাঞ্ছিত আচরণ ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সদা প্রস্তুত থাকবে।”
উল্লেখ্য, গত বছর কিশোর ও তরুণীদের মধ্যে একাধিক সংঘর্ষের কারণে কার্নিভাল আগেভাগেই বন্ধ করে দিতে হয়।  শহরের জননিরাপত্তা বিভাগের মতে, বেশিরভাগ ঝামেলা সৃষ্টিকারী সেন্টার লাইনের বাসিন্দা ছিলেন না। সেই ঘটনায় একজন কর্মকর্তা আহত হন এবং চারজনকে গ্রেপ্তার করা হয়। চ্যাম্পাইন জানান, এবার কার্নিভাল স্থানান্তর করা হয়েছে বার্নিস স্ট্রিটের ক্রেস্ট ফোর্ড সম্পত্তিতে। ট্র্যাফিক নিয়ন্ত্রণ ও শাটল সেবার মাধ্যমে ভিড় সামাল দেওয়া হবে।
তিনি আরও বলেন, “যারা ঝামেলা করতে চায়, তাদের যেন পায়ে হেঁটে যেতে হয় এমন ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা ভেঙে কেউ সংঘাতে জড়ালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।”
এবারের উৎসবে থাকবে ফোম পার্টি, বাচ্চাদের জন্য বিশেষ জোন, খাবারের ট্রাক, হস্তশিল্প স্টল, কার্নিভাল রাইড, বিয়ার তাঁবু, মিশিগান লটারি পুল ট্যাব এবং রঙিন আতশবাজি।
এখন নবম বছরে পদার্পণ করা সেন্টার লাইন স্বাধীনতা উৎসবে এবার ২৫,০০০-এরও বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করা হচ্ছে। এমনটাই জানিয়েছেন সাউথইস্ট মিশিগান চেম্বার অফ কমার্সের বিক্রয় নির্বাহী এবং অন্যতম প্রধান ইভেন্ট আয়োজক ডোনা ওয়েদারবাই।
উৎসবের সময় শুক্রবার দুপুর ২-১১, শনিবার সকাল ১১-১১ এবং রবিবার সকাল ১১-৬। প্রবেশ বিনামূল্যে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স