আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন

  • আপলোড সময় : ৩০-০৫-২০২৫ ০১:৩১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৫-২০২৫ ০১:৩১:১৯ অপরাহ্ন
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আগুন
সুনামগঞ্জ, ৩০ মে (ঢাকা পোস্ট) :সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি নৌকায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ১২ জন পর্যটককে নিয়ে ‘রাহাবার’ হাউজবোটটি নিলাদ্রিতে আসে রাত্রিযাপনের উদ্দেশে। পরে মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং হাউজবোটটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে পর্যটকরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন।
পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে আশপাশের অন্য হাউজবোটগুলো দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। আগুন লাগার পরে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে নৌকার আশপাশে আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। স্থানীয়দের চোখের সামনে রাহাবার নামের হাউজবোটটি পুড়ে যায়।
এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আগুন লাগার খবর পেয়েছি। আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দিয়েছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকাটির ৮০ শতাংশ আগুনে পুড়ে গেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড