আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

হবিগঞ্জে পশুরহাটে প্রশাসনের সঙ্গে সংঘাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজেহাল

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৩৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৩৫:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জে পশুরহাটে প্রশাসনের সঙ্গে সংঘাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজেহাল
নবীগঞ্জ,  (হবিগঞ্জ) ৩১ মে : ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজারে প্রশাসনের একাধিক নিষেধাজ্ঞা সত্ত্বেও শনিবার (৩১ মে) বসানো হয়েছে পশুরহাট। মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে হাট বসানোয় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দায়িত্ব পালন করতে আসা এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হাট কমিটির লোকজন ও স্বেচ্ছাসেবকরা নাজেহাল ও ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ উঠেছে।
সকাল থেকেই হাট বন্ধে মাঠে নামে জেলা ও উপজেলা প্রশাসন। মোট পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মহাসড়ক ও বাজার এলাকায় অবস্থান নেন।
গত ৭ জানুয়ারি হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান জনতার বাজার পশুরহাট অপসারণের নির্দেশ দেন। ৩১ জানুয়ারি হাট-বাজার আইন ২০২৩ এবং মহাসড়ক আইন ২০২১ অনুযায়ী পশুরহাট পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ, গত ২৪ মে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সারাদেশে মহাসড়কের পাশে পশুরহাট নিষিদ্ধ করে।
তবে শুক্রবার প্রশাসনের সরেজমিন পরিদর্শন ও কঠোর নির্দেশনা সত্ত্বেও শনিবার সকালে হাট বসে যায়। সকাল ১০টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা প্রশাসনের অন্যান্য ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। গরুবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যান আটকানো হয়। তবে এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদারকে লক্ষ্য করে উত্তেজিত হয় হাট কমিটির সদস্যরা। ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল হাটে এসে কিছুক্ষণ অবস্থান করলেও কোনো বলপ্রয়োগ হয়নি। হাটে মানুষের ভিড় বাড়ায় প্রশাসন সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে।
এদিকে মহাসড়কে হাট বসানোর কারণে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১৮ বার অবৈধভাবে হাট বসানো হয়েছে। প্রতি হাটে প্রত্যয়ন ফি’র নামে ৫-১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে এবং এর সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “নিষেধাজ্ঞা বারবার দেয়ার পরও হাট বসানো হয়েছে এবং একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে দুর্ব্যবহার হয়েছে। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধান কামনা করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন