আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

দুই যুগ পর সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচন : সভাপতি মুনিম, সম্পাদক জাহিদ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৫:৫৪:১৫ অপরাহ্ন
দুই যুগ পর সিলেট ব্যবসায়ী সমিতির নির্বাচন : সভাপতি মুনিম, সম্পাদক জাহিদ
সিলেট, ৩১ মে : দীর্ঘ দুই যুগ পর আজ শনিবার (৩১ মে) ঐতিহ্যবাহী সিলেট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ ব্যবসায়ীদের আন্দোলন ও দাবির প্রেক্ষিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মো. জিয়াউল হক পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ জাহিদ উদ্দিন পেয়েছেন ২৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন পেয়েছেন ১৭ ভোট।
সিলেট শহরের লালদিঘীপার, আমজাদ আলী রোড, কালিঘাট, মহাজনপট্টি, হযরত শাহচট রোড, চাউলবাজার ও ডাক বাংলা রোডসহ সাতটি গুরুত্বপূর্ণ বাজারের ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত এই সমিতিতে মোট ৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে কালিঘাটস্থ সমিতির কার্যালয় থেকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ। নির্বাচনী বোর্ডে ছিলেন আবুল কালাম, আব্দুল মঈন কয়ছর, ফালাহ উদ্দিন আলী আহমদ এবং নীলাঞ্জন দাস টুকু।
নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব আবদুর রহমান রিপন, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ। নতুন নেতৃত্বের নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ী সমাজে নতুন প্রত্যাশার আলো জেগেছে বলে মনে করছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন