আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড় জয় : জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেলো

  • আপলোড সময় : ০১-০৬-২০২৫ ০২:০১:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৬-২০২৫ ০২:০১:৫০ পূর্বাহ্ন
বড় জয় : জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেলো
ঢাকা, ১ জুন : দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ রায় দিয়ে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ও অন্য তিন বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। তবে জামায়াতের দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে কোনো আদেশ দেয়া হয়নি।
আদালতে জামায়াতের পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার নাজিব মোমেন ও ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম। শিশির মনির বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলার কারণে দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল, যা এই রায়ে পুনরুদ্ধার হয়েছে। এটি বহুদলীয় গণতন্ত্র ও অংশগ্রহণমূলক সংসদপ্রাপ্তির জন্য গুরুত্বপূর্ণ।
২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে ও অবৈধ ঘোষণা দেয়। পরবর্তীতে ২০১৮ সালে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে। জামায়াত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে, তবে মূল শুনানিতে প্রধান আইনজীবীর অনুপস্থিতির কারণে আপিল খারিজ হয়ে যায়। গত ২২ অক্টোবর আপিল বিভাগ সেই আপিল পুনরুজ্জীবিত করে। এবারের রায়ের ফলে জামায়াত পুনরায় নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম শুরু করতে পারবে, যদিও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’র বিষয়ে সিদ্ধান্ত আসেনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স