আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

ডেট্রয়েটে গ্রীষ্মের উষ্ণতা ও বজ্রঝড়ের সম্ভাবনা, তারপর ফের শীতলতা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০১:৫৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০১:৫৬:২৩ অপরাহ্ন
ডেট্রয়েটে গ্রীষ্মের উষ্ণতা ও বজ্রঝড়ের সম্ভাবনা, তারপর ফের শীতলতা
ডেট্রয়েট, ২ জুন: ডেট্রয়েটবাসীর জন্য এ সপ্তাহে আবহাওয়ায় রীতিমতো রোলারকোস্টার অভিজ্ঞতা অপেক্ষা করছে। জাতীয় আবহাওয়া পরিষেবা (NWS) জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার মেট্রো ডেট্রয়েট অঞ্চলে গ্রীষ্মমুখী তাপমাত্রা অনুভূত হবে, যার সঙ্গে থাকতে পারে বজ্রঝড় ও বৃষ্টি। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে আবহাওয়ায় আবারও শীতলতার আবির্ভাব ঘটবে।
এনডব্লিউএস এর আবহাওয়াবিদ ব্রায়ান টিলি জানান, “অবশেষে মে মাসের দীর্ঘ ঠান্ডা পর্বের পর আমরা গ্রীষ্মের স্বাভাবিক তাপমাত্রা পাচ্ছি।”
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সোমবার ডেট্রয়েটে তাপমাত্রা ৮০ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জুন মাসে শহরের গড় মাসিক তাপমাত্রা ৭৯.৭ ডিগ্রি। মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা আরও বাড়বে — মঙ্গলবার সর্বোচ্চ ৮৭ ডিগ্রি এবং বুধবার ৮৯ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। কিছু অঞ্চলে তাপমাত্রা ৯০ ডিগ্রির কাছাকাছিও যেতে পারে।
মে মাসে শহরে গ্রীষ্মের স্বাদ খুব একটা অনুভূত হয়নি। ১৫ ও ১৬ মে তাপমাত্রা যথাক্রমে ৮১ ও ৮৩ ডিগ্রি হলেও, পুরো মাসে গড় তাপমাত্রা ছিল মাত্র ৬৭.২ ডিগ্রি। এই তুলনায় জুনের শুরুতে এমন তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন।
টিলি জানান, কানাডা থেকে আসা শীতল বাতাস পূর্ব দিকে সরে যাওয়ায় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা উষ্ণ বাতাসের ফলে এই তাপমাত্রা বৃদ্ধির পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে এই উষ্ণতা বেশিদিন থাকবে না। জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করেছে, বুধবার ৭০% থেকে ৮০% সম্ভাবনায় বজ্রসহ বৃষ্টিপাত ঘটতে পারে। দমকা হাওয়া, যা ঘণ্টায় প্রায় ৩০ মাইল গতিতে বয়ে যেতে পারে, সেইসঙ্গে এক ঘূর্ণিঝড়ের উপস্থিতি আবহাওয়াকে আবারও শীতল করে তুলবে। “বাতাস এখন উষ্ণ এবং কিছুটা আর্দ্র," টিলি বলেন, "বুধবার রাতে একটি ঠান্ডা ঘূর্ণিঝড় নামতে পারে, যার সঙ্গে বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে।” ফলে বৃহস্পতিবার ও শুক্রবার তাপমাত্রা আবার ৭০-এর ঘরে নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন