আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

ফ্লিন্ট সিটি কাউন্সিল বৈঠকে বিশৃঙ্খলা, দর্শকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০১:৪৯:০২ পূর্বাহ্ন
ফ্লিন্ট সিটি কাউন্সিল বৈঠকে বিশৃঙ্খলা, দর্শকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি
ফ্লিন্ট, ৩ জুন :  সোমবার সন্ধ্যায় ফ্লিন্ট সিটি কাউন্সিলের একটি বিশেষ সভা অপ্রত্যাশিতভাবে বিশৃঙ্খলায় রূপ নেয়, যখন উত্তেজিত দর্শকরা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন এবং সভা মাঝপথে বন্ধ হয়ে যায়।
সিটি কাউন্সিলওম্যান টোনিয়া বার্নসের ইউটিউব অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সভাকক্ষে অবস্থানরত দর্শকদের একটি বড় অংশ তাঁদের আসন ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করছেন ও কাউন্সিল সদস্যদের দিকে ইঙ্গিত করছেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন কিছু দর্শক সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুখোমুখি হন। একপর্যায়ে পুলিশ কর্মকর্তারা একজন আবেগপ্রবণ দর্শককে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ধাক্কাধাক্কি শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, পুলিশ দর্শকদের কাউন্সিল কক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং এই ধাক্কাধাকির সময় কাউন্সিল সদস্য ও শহরের কর্মকর্তারা মোবাইলে ঘটনা রেকর্ড করতে থাকেন। তবে সংঘর্ষের সময় কোনো ঘুষি ছোঁড়া বা অস্ত্র ব্যবহারের দৃশ্য দেখা যায়নি।
ঘটনার সূত্রপাত হয় মিশিগানের ড্রিংকিং ওয়াটার স্টেট রিভলভিং ফান্ড থেকে সম্ভাব্য অর্থায়নের বিষয়ে আলোচনার সময়। শহর দুটি উন্নয়ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহে রাজ্য সরকারের সহায়তা চাচ্ছিল। আইনজীবীরা জানান, তহবিল না পেলে শহরকে নিজস্ব অর্থায়নে প্রকল্প চালাতে হবে।
এই আলোচনার সময়, কাউন্সিলওম্যান জুডি প্রিস্টলি এক দর্শককে বসতে বললে উত্তেজনা ছড়ায়। একজন দর্শক ঘর ত্যাগ করেন, অপর একজন চিৎকার করতে করতে মঞ্চের দিকে এগিয়ে যান। কিছু দর্শক অশ্লীল অঙ্গভঙ্গি করেন, এবং একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সরাসরি ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কাউন্সিল কক্ষ খালি করে দেওয়া হয় এবং লাইভস্ট্রিমটি বন্ধ হয়ে যায়। সোমবার রাত পর্যন্ত জানা যায়নি, সভাটি পরে আবার শুরু হয়েছিল কিনা।
এই ঘটনাটি ছিল ফ্লিন্টে পুলিশ ও জনসাধারণের মধ্যে সাম্প্রতিক সময়ে দ্বিতীয় উল্লেখযোগ্য সংঘর্ষ, যা শহরের রাজনৈতিক পরিবেশ ও জনসচেতনতাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন