আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৫:১০ পূর্বাহ্ন
নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’
নিউইয়র্ক, ৩ জুন : ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের আদলে এবারই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’। শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের অভিজাত কনভেনশন হল টেরেস অব দ্য পার্ক-এ আয়োজিত হয় এই জমকালো ও বর্ণাঢ্য আসর, যেখানে উপস্থিত ছিলেন ৫ শতাধিক আমন্ত্রিত অতিথি।
অনুষ্ঠানটি রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে, যেখানে রন্ধনশিল্পের গৌরব, গ্ল্যামার ও গর্ব মিলে সৃষ্টি হয় এক অনন্য আবহ। প্রবাসে বাংলাদেশের খাবারকে জনপ্রিয় করার পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটির রন্ধনশিল্পীদের সম্মান জানানোই ছিল এ অনুষ্ঠানের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল নিউইয়র্কের জনপ্রিয় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান খলিল গ্রুপ এবং আশা গ্রুপ। টাইটেল স্পনসর হিসেবে ছিল আশা রেস্টুরেন্ট ও খলিল বিরিয়ানি হাউস। আয়োজকদের মধ্যে ছিলেন খলিল গ্রুপের প্রেসিডেন্ট ও জনপ্রিয় শেফ খলিলুর রহমান এবং আশা গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান।
অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলির শিল্পীরা এবং বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (BAFA)-এর শিল্পীরা। সংগীত পরিবেশন করেন সারেগামাপা খ্যাত বলিউড সংগীতশিল্পী প্রিয়ানী ভানী পান্ডীত ও দিব্যরাজ বোস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদিয়া খন্দকার।
এ বছরের ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’-এ ১৮টি ক্যাটাগরিতে মোট ২৬ জন রন্ধনশিল্পী, উদ্যোক্তা এবং রেস্তোরাঁ সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের রেড কার্পেটে বিশেষ সম্মাননায় ভূষিত হন এই শিল্পের সেরা প্রতিনিধিরা।
আমেরিকান কারি অ্যাওয়ার্ডসে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পান বেস্ট রেস্টুরেন্ট সান সু কাপ সান  (কোরিয়ান), আলাদিন সুইটস এন্ড রেস্টুরেন্ট (বাংলাদেশি আমেরিকান), বেস্ট ক্যাটারিং সার্ভিস গোল্ডেন প্যালেস (ব্রঙ্কস, নিউইয়র্ক), বেস্ট শেফ প্রফেশনাল মাহবুবুর রহমান (যুক্তরাষ্ট্র), বেস্ট শেফ ইন্টারন্যাশনাল বিল্লাল হোসেন (কাতার এয়ারওয়েজ) ও ড. মানিন্দার সাধু (কানাডা), রাইজিং স্টার অব দ্য ইয়ার নূর হোসেন (যুক্তরাষ্ট্র), বেস্ট ফিউশন কারি ইনোভেশন মাস্টারশেফ লওরেন্স গোমেজ (ভারত), ফ্লেভারস অব দ্য ফিউচার হাবিবুর রহমান জহির (বাংলাদেশ), কালিনারি ওয়েলনেস চ্যাম্পিয়ন প্রফেসর ডা. মজিবুল হক (টেক্সাস), হসপিটালিটি আইকন সাখাওয়াত হোসেন (বাংলাদেশ), কালিনারি লিজেন্ড টিপু রহমান (ইউকে), বেস্ট ফুড ব্লগার (এথনিক ফুডস) আদনান ফারুক হিল্লোল এবং বেস্ট ফুড ব্লগার (মডার্ন এন্ড ফিউশন ফুডস) নুসরাত ইসলাম। দেশ-বিদেশে রন্ধনশিল্পে বিশেষ অবদানের জন্য অস্ট্রেলিয়ান শেফ বাংলাদেশি বংশোদ্ভূত টনি খানকে লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড প্রদান করা হয়। প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান চন্দন ।
অনুষ্ঠানে হোম শেফ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আয়োজনের বিচারকরা। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মেইন কোর্স বিভাগে আলমা ফেরদৌস লিয়া (প্রথম পুরস্কার), তাসনুভা ইসলাম (দ্বিতীয়) ও মাকসুদা আহমেদ (তৃতীয়), অ্যাপেটাইজার বিভাগে জাহানারা বেগম (প্রথম) ও ফারাহ তাজ (দ্বিতীয়) এবং আফটার কোর্স (ডেসার্ট) বিভাগে মেহনাজ ভূঁইয়া (প্রথম), হাইজিয়া রহমান (দ্বিতীয়) ও শাহানা বেগম (তৃতীয়)। এছাড়াও বিশেষ বিবেচনায় আরও তিনজন হোম শেফকে পুরস্কার দেওয়া হয়। তারা হলেন- কৃষ্ণা তিথি (ইনোভেশন এন্ড প্রেজেন্টেশন), শায়লা রশীদ (ডেডিকেশন এন্ড সার্ভিস) ও ওয়াসিয়া ইসলাম (ডেডিকেশন এন্ড সার্ভিস)। উপস্থিত বিচারকরা ছিলেন বাংলাদেশের সুপরিচিত রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা, লবী রহমান, মেরীনা খন্দকার, শাহীন আফরোজ ও ওয়াশিংটন ইউনির্ভাসিটি সায়েন্স এন্ড টেকনোলজির স্কুল অব বিজনেসের এসিসটেন্ট প্রফেসর কালিনারি বিশেষজ্ঞ গোলাম মোস্তফা। এ সময় বিচারকদের সবার হাতে সম্মাননা স্মারক তুলেন দেন সিনেটর শেখ রহমান চন্দন ।
অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়্যারম্যান এম এম শাহীন, মাস্টার অব ল মোহাম্মদ এন. মজুমদার, অ্যাটর্নি রাজু মহাজন, বাংলা পত্রিকা সম্পাদক ও আইপি  চ‍্যনেল টাইম টিভির সিইও  আবু তাহের, আশা গ্রুপের চেয়ারপারসন নারী উদ্যোক্তা এশা রহমান, খলিল গ্রুপের চেয়ারপারসন  রিমা খাতুন, কি-ম্যাক্স রিয়েলিটির রিয়েলটর মোহাম্মদ কবীর, সাংবাদিক হাবিবুর রহমান, এটিভি ইউএসএ’র স্টেশন চিফ শামীম আল আমিন, সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, আশা গ্রুপের জিএম বোরহানুস সুলতান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট নূরে আলম জিকু এবং বাংলাদেশে খলিল কালিনারি আর্টস সেন্টারের ভাইস প্রিন্সিপাল ও আমেরিকান কারি এওয়ার্ডসের সমন্বয়ক ফাতেমা শিরিন। 
সিনেটর শেখ রহমান চন্দন বলেন, যুক্তরাষ্ট্রের উত্তোরোত্তর উন্নতি ও সমৃদ্ধিতে বাংলাদেশিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তারা মূলধারার বিভিন্ন অঙ্গনে নিজেদের প্রতিভার সাক্ষর রাখছেন। প্রথমবারের মতো আয়োজিত আমেরিকান কারি এওয়ার্ডস অনুষ্ঠানটিও মূলধারায় কালিনারী শিল্পে এশিয়ান ও বাংলাদেশি ফুডকে জনপ্রিয় করে তুলতে সহায়তা করবে।
খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে রন্ধনশিল্প জগতে কারি এওয়ার্ডসের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছে। আজকের এই গালা নাইটে ৬শ মানুষের উপস্থিতি এটিই প্রমাণ করেছে। আগামীতে দেশ-বিদেশের রন্ধন শিল্প জগতের আরও ব্যক্তিত্বের সমাবেশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।  
আকাশ রহমান বলেন, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো হলেও আয়োজনটিকে আন্তর্জাতিকমানের করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। এওয়ার্ডের ইউনিক ডিজাইন ও অনুষ্ঠানের স্বতন্ত্র্য বৈশিষ্ট্য আয়োজনকে সফল ও সার্থক করে তুলেছে। আগামী বছর এ আয়োজন আরও বড় পরিসরে করার ঘোষণা দেন তিনি। 
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, আইনপ্রণেতা ও রন্ধনশিল্পীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ