আমেরিকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের জমজমাট বাংলা বর্ষবরণ 

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০১:৫৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০১:৫৫:১৯ অপরাহ্ন
আটলান্টিক সিটির বেঙ্গল ক্লাবের জমজমাট বাংলা বর্ষবরণ 
আটলান্টিক সিটি, ৩ জুন : যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির উদ্যোগে জমজমাট আয়োজনে বাংলা ‘বর্ষবরণ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে । গত ২৮ মে, বুধবার সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত এগ হারবার টাউনশিপের ৭০০৪ রিজ এভিনিউস্থ হলি ট্রিনিটি গির্জার মিলনায়তনে অনুষ্ঠিত ‘বর্ষবরণ উৎসব’ অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল কথামালা, সংগীত, আবৃত্তি , বীর মুক্তিযোদ্ধা সম্বর্ধনা, র‍্যাফেল ড্র ও মেলা। মেলায় বাংলার ঐতিহ্যবাহী চারুকারু, খাবার-দাবার, বুটিক, পোশাক-পরিচ্ছদ ও গয়নাসহ নানারকম দেশীয় পণ্যের সমাহার ছিল ।
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ট্রিনিটি হল ভর্তি প্রবাসীদের নিয়ে বৈশাখী উৎসবের উদ্বোধন করেন বেঙ্গল ক্লাবের সভাপতি রানা কবির। বৈশাখের গান দিয়ে অনুষ্ঠানমালার সূচনা ঘটে। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শামীমা শাম্মী। স্থানীয় শিল্পীদের মধ্যে জয়ন্ত সিনহা ও আসিফ আনোয়ার এবং আমন্ত্রিত শিল্পী ত্রিনিয়া দীর্ঘ সময় দর্শকদের মাতিয়ে রাখেন একের পর এক তাদের পরিবেশনা দিয়ে। দর্শকরা তাঁদের সাথে নেচে গেয়ে সঙ্গীত সন্ধ্যাটি উপভোগ করেন।
সমগ্র অনুষ্ঠান সুষ্ঠুভাবে সামাল দিয়েছেন সংগঠনের সভাপতি রানা কবির,  সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ,  সহ সভাপতি আলী চৌধুরী তান্নু , মিল্টন চৌধুরী, জয়দেব কর্মকার, আরিফ মাহমুদ লিমন,কোষাধ্যক্ষ হেলাল হাসান, যুগ্ম সম্পাদক লিখন, সাহরু রেজা ফরহাদ ,সাংগঠনিক সম্পাদক আনিস জুয়েল, কায়সার, সাংস্কৃতিক সম্পাদক সুহেল আহমেদ, আসিফ আনোয়ার ,প্রচার সম্পাদক কৃষ্ণ চৌধুরী। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মিরাজ খান, মনির হোসেন, মামুন ইসলাম,বাদল, অপরাজিতা ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বেঙ্গল ক্লাব অব আটলান্টিক সিটির সভাপতি রানা কবির ও সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ “বর্ষবরণ উৎসব” অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপকভাবে অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলায় ধন্যবাদ জানিয়েছেন।তারা বলেন ,বিভিন্ন সীমাবদ্ধতা থাকলেও দর্শকদের ব্যাপক উপস্থিতি তাদের আপ্লুত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন অনুষ্ঠান বেঙ্গল ক্লাবের ব্যানারে করা হবে বলে জানালেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর

নিউইয়র্কে দ্বিতীয়বারের মতো  দুর্গোৎসব শুরু ১০ অক্টোবর