আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

আজকের সিলেট এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিলনমেলা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০১:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০১:৫৮:০৭ অপরাহ্ন
আজকের সিলেট এর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মিলনমেলা
সিলেট, ৪ জুন :  'সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে লক্ষ্য পানে এগিয়ে যাবে আজকের সিলেট'। দীর্ঘ ১৩ বছরের পথ অতিক্রম করে ১৪ বছরে পদার্পণ করেছে সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট। ১৪ তম পদার্পণ উপলক্ষে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। বুধবার ৪ জুন দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সুধী সমাবেশ ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজকের সিলেট ডটকম এর সম্পাদক রজত কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে ও সহকারী সম্পাদক মিজান মোহাম্মদের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির এডিটর ইন চিফ এম. সাইফুর রহমান তালুকদার।
সুধি সমাবেশে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম.এ সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, সিলেট জোল বারের সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, এসএমপির মুখপাত্র ও এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ইমজার সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিটু, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাবেল, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট উইমেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সিলেট জেলা পুলিশ সুপারের প্রতিনিধি শফিকুল ইসলাম, সিলেট জেলা যুব মজলিসের সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদ সদস্য শহীদুর রহমান জুয়েল ও মো. আব্দুল হাছিব, সিলেট মহানগর আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব আকরাম হোসেন, সাংবাদিক তারেক আহমদ খান, আলমগীর হোসেন, নাবিল আহমদ, ডিএইচ মান্না, ইব্রাহিম খান রনি, নাহিদ আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দকে স্বাগত জানান আজকের সিলেট এর প্রধান বার্তা সম্পাদক এম.এম হোসেন রুবেল, যুগ্ন সম্পাদক সাদিকুর রহমান চৌধুরী, নিজস্ব প্রতিবেদক সৈয়দ রাসেল আহমদ, শিপন চন্দ্র জয়, আহমদে পাবেল, শ্যামল গুণ, মো. ফারুল মিয়া ফারুক, ফটো সাংবাদিক মো. সোহেল মিয়া ও ফাহিম আহমদ চৌধুরী।
সূধি সমাবেশে বক্তার বলেন, ২০১২ সালে জাতির এক কান্তিকালে যাত্রা শুরু করে আজকের সিলেট। সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে প্রতিষ্ঠানটি ১৩ বছর পাড়ি দিয়েছে। দীর্ঘ এই পথচলায় কখনো আপোষ করেনি। একটি গণমাধ্যমের জন্য ১৩টি বছর অতিক্রম করা মোটেও কম নয়। রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের ঐতিহ্য ও নীতিকে ধরে রেখেছে। অতিতের মতো সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে লক্ষ্য পানে এগিয়ে যাবে আজকের সিলেট।
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারের প্রতিনিধি শফিকুল ইসলাম, সিলেট নিউজ ওয়াল্ডের পক্ষ থেকে বার্তা সম্পাদক আলমগীর হোসেন সহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের সিলেটকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন