আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

বর্ণিল আয়োজন ও প্রবাসীদের মিলনমেলা—টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেস্ট

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ১২:২৪:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ১২:২৪:৩২ পূর্বাহ্ন
বর্ণিল আয়োজন ও প্রবাসীদের মিলনমেলা—টেম্পায় ৫ম ওয়ার্ল্ড ফেস্ট
ফ্লোরিডা, ৫ জুন : ফ্লোরিডার টেম্পা শহরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ফেস্টিভাল। উৎসবটি অনুষ্ঠিত হয় ২৪ ও ২৫ মে, যেখানে ছিল সাংস্কৃতিক বৈচিত্র্যের বর্ণিল প্রদর্শনী, শিশু-কিশোরদের প্রতিভা প্রকাশের সুযোগ, এবং আন্তর্জাতিক ঐক্যের বার্তা।
উদ্বোধনী দিন সকালে ১৩টি দেশের পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য প্যারেডের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টায় টেম্পা হাইটস ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্টেট রিপ্রেজেন্টেটিভ ডেভিস মোরালাস।
ইমিগ্রেশন, বিজনেস ল, এম্প্লয়মেন্ট এর নানা দিক নিয়ে আলোচনা করেন এটর্নী হারডেন ত্রিপাথি, রিয়েল ইস্টেটের নানা দিক নিয়ে আলোচনা করেন মো : রবিউল আওয়াল ৷  দিনব্যাপী অনুষ্টানে  রাইজিং এচিভমেন্ট এওয়ার্ড, লাইফ টাইম এওয়ার্ড এবং নিউইয়র্ক স্টেট এসেম্বলি সার্টিফিকেট প্রদান করা হয় ৷ ইউএনও এর সাউথ এশিয়া ডেস্কের সগির খান শুভেচ্ছা বক্তব্য রাখেন  ও স্পেশাল কমিউনিটি এওয়ার্ড প্রদান করেন। 
৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল আয়োজক কি নোট স্পীকার বিশিষ্ট রোটারিয়ান এবং বাংলাদেশের জাতীয় পর্যায়ের সংগঠক এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট ইউ এস এ ইনকের প্রেসিডেন্ট তারেক মাহমুদ বলেন, আজকের এই সফল ৫ম ওয়ার্ল্ড ফেস্ট আয়োজনের পেছনে রয়েছে অগণিত মানুষের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক সহযোগিতা। ফ্লোরিডার বিভিন্ন শহর থেকে অনেক স্পন্সর এগিয়ে এসেছেন, যারা এই উৎসবের আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।এবারের আয়োজনে বেশ কিছু নতুন সেগমেন্ট যুক্ত করা হয়েছে, যা দর্শকদের জন্য অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময় করে তুলেছে। তিনি বলেন, আমরা আগামী ফেস্টিভালগুলোকে আরও বেশি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংগঠিত করে তুলতে চাই। ফ্লোরিডাতেই আরও ভালো ভেন্যু ও লোকেশন নির্বাচন করে আন্তর্জাতিক মানের একটি অনুষ্ঠান উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। 
এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনক-এর সেক্রেটারী সোহেল চৌধুরী বলেন, আমাদের চেষ্টা থাকবে ভবিষ্যতে আরও বেশি প্রবাসীদের এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত করা। আগামীতেও সকলের সহযোগিতা কামনা করছি," — এমনই মন্তব্য করেছেন ।
তিনি আরও বলেন, "আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আমরা আন্তরিকভাবে আয়োজনটি সফল করার জন্য কাজ করেছি এবং এই আয়োজনকে ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও সুন্দরভাবে উপস্থাপন করবো।"
আরো বক্তব্য রাখেন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান এ কে এম মহিউদ্দিন, কনভেনর মশিউর রহমান, চেয়ারম্যান এডভাইজারী কাউন্সিল শামিম মৃধা, চীফ মেন্টর আনোয়ার হোসেন সেন্টু, মাস্টার অফ সিরেমনি নাজিবুল্লাহ লিটন,এডিশনাল চীফ এডভাইজার মিন্টু কুমার রয়, প্রেসিডেন্ট অর্গানাইজিং কমিটি বাহার হোসেন, কো কনভেনর নাসরিন আক্তার ঝুমুর, জয়েন্ট কনভেনর ডা: মোহামদ মুক্তার আহমদ, ভাইস চেয়ারম্যান সাংবাদিক - কমিউনিটি একটিভিস্ট জুয়েল সাদত। 
কবিতা আবৃত্তি করেন কবি মাহফুজুল আলম। লাইফ টাইম এচিভমেন্ট এওয়ার্ড দেয়া হয় অভিনেতা আহমেদ শরীফ, সংগীত শিল্পী এস আই টুটুল, অভিনেতা শহিদুল ইসলাম সাচ্চুকে। 
এক্সেলেন্ট এওয়ার্ড গ্রহণ করেন হৃদি হক, সাজু খাদেম, কামরুজ্জামান রনি, সাইমন সাদিক। গোল্ডেন মাদার  এওয়ার্ড গ্রহণ করেন হাসিনা আক্তার, পিউরিটি ইন মিডিয়া গ্রহণ করেন  নাওশিন মনজুরে এ খোদা। ইয়াং স্টার গ্রহণ করপন তাসফিয়া তাবাসসুম কোয়েল, সালমান চৌ অনিন্দ্য, ইয়াং লিডার এওয়ার্ড গ্রহণ করেন সানাইয়া রহমান।  বিশেষ সম্মাননা গ্রহন করেন মডেল মোজেজা আশরাফ মোনালিসা, শারমিন সিরাজ, পথিক হাসান। 
সন্ধ্যায় আর টিভি কালচারাল শো অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাকিল মামুম, নাজমুল হক, মেহজাবিন মেহা, এস আই টু,পথিক হাসান, রেশমি মির্জা, কৃষ্ণা তিথি, মেহেরুন নেসা। 
মডেল মোনালিসার সাথে কথোপকথনে অংশগ্রহণ  করেন সেন্টু, কাজী শাহজাহান, আলি, মাহফুজ ও লিটন। 
৫ম ওয়ার্ল্ড ফেস্টের মুল পর্বের উপস্থাপনা করেন শারমিন সিরাজ ৷ ২৫ মে সন্ধ্যায় ছিল ক্রুজ ডিনার। এতে ৬৫ জন যোগ দেন ৷ ৪ ঘন্টার ক্রুজ ডিনারে ছিল সাইট সিং, মিউজিক এবং ডিনার। 
এসোসিয়েশন অব ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট উই এস এ ইনকের বাংলাদেশ টীম খুবই সাংগঠনিক ভাবে বাংলাদেশ থেকে সব গুলো ওয়ার্ল্ড ফেয়ার ফেষ্ট অর্গানাইজ করে থাকে। মিটিং প্লান, ম্যাগাজিন, কনটেস্ট অর্গানাইজ, বাজেট, এড সবকিছুই বাংলাদেশের টীম সফল ভাবে কর্ডিনেট করে থাকে। 
৫ ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট এর ২ দিনের  অনুস্টানের শেষ পর্বের সমাপনি বক্তব্য  তারেক মাহমুূদ বলেন, সবার অংশগ্রহণ এবং সহযোগিতায় ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেস্ট সফল হল ৷  বাংলাদেশ টিম, নিউইয়র্কের টীম ও ফ্লোরিডার টীমের সমন্বয়ে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার এন্ড ফেষ্ট সফল হওয়ায় সকলকে ধন্যবাদ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর