আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

আটলান্টিক সিটিতে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৫ ০২:০৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৫ ০২:০৩:৪০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত
আটলান্টিক সিটি, ৭ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিএ ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
গতকাল শুক্রবার সকালে আটলান্টিক সিটির বিভিন্ন মসজিদে প্রবাসী বাংলাদেশি আমেরিকান মুসলিম সম্প্রদায় সহ বিপুল সংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। অনুকূল আবহাওয়ায় ওইদিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল। আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র ঈদ জামাতে উপস্থিত হয়ে মুসল্লিদের পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।
মসজিদ আল হেরা- আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভেনিউস্থ বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত আল হেরা মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ নেয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলাও ঈদের জামাতে অংশ নেয়। ঈদের নামাজ আদায় শেষে খুৎবা প্রদান করা হয়, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। এখানে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি- বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আটলান্টিক সিটির ১৬, উত্তর ফ্লোরিডা এভিনিউতে অবস্থিত বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ঈদের অন্যতম বৃহত্তম জামাত। এখানে বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। পুরুষদের পাশাপাশি নামাজের জন্য ভিন্ন ব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলাও এখানে ঈদের নামাজ আদায় করেন।ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ তাসদীদ।
মসজিদ আল তাকওয়া- মসজিদ আল তাকওয়ার  উদ‍্যোগে মসজিদের সামনের খোলা প্রান্তরে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়।  ঈদের নামাজে ইমামতি করেন সাঈদ আবোজাহরা। এখানে মহিলাদের ঈদের নামাজ আদায়ের সুব্যবস্থা থাকায় বিপুল সংখ্যক মহিলা ঈদ জামাতে অংশ নেন।
এছাড়া আটলান্টিক সিটির  অন্যান্য মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটি সংলগ্ন এগ হারবার টাউনশীপ, এবসিকন, গ্যালাওয়ে, নর্থফিল্ড সহ অন্যান্য শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশী মুসলিমরা তাদের সুবিধাজনক স্থানে ঈদের নামাজ আদায় করেন।
ঈদের নামাজ আদায় শেষে ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হয়ে মুসল্লিরা পরস্পরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সবাই  ব্যস্ত হয়ে পড়েন কুরবানীর বিভিন্ন কার্যক্রমে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত