আমেরিকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার
প্রবাসী বাংলাদেশিদের উৎসবমুখর দিন

মিশিগানের হলমিচ পার্কে ৮ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়

  • আপলোড সময় : ০৭-০৬-২০২৫ ১২:১৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৬-২০২৫ ১২:১৩:৪২ অপরাহ্ন
মিশিগানের হলমিচ পার্কে ৮ হাজার মুসল্লির ঈদের নামাজ আদায়
ওয়ারেন, ৭ জুন : মিশিগানে ঈদ নামাজ আদায় ও পশুর কোরবানির মাধ্যমে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। কোরবানি, নামাজ আর প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করলেন মিশিগানে বসবাসরত হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। ঈদের নামাজ, মোনাজাত, পশু কোরবানি, আর ঘরে ঘরে ঈদের খাবারে দিনটি ছিল আনন্দে পূর্ণ।
ওয়ারেন শহরের হলমিচ পার্কে খোলা আকাশের নিচে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। কোরবানির ‍শিক্ষা ত্যাগ ও আল্লাহর আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে চলবার কথা বলা হয়েছে নামাজের বয়ানে। বাংলাদেশের উন্নতিসহ বিশ্ববাসীর কল্যাণে করা হয়েছে বিশেষ মোনাজাত। এছাড়া আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় স্থানীয় বিভিন্ন গ্রেসারি ও ফার্ম হাউজে পশু কোরবানি দিয়েছেন প্রবাসীরা।

জানা যায়, অতীতে ঈদুল আজহায় মিশিগানে বাংলাদেশি মুসলিম কমিউনিটির খোলা আকাশের নিচে বড় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হতো। তবে এবার কিছুটা ব্যতিক্রম ঘটেছে। ডেট্টয়েট শহরের বাংলাটাউনের জেইন পার্কের মাঠে বৃষ্টির পানি জমে থাকায় ঈদ জামাত অনুষ্ঠান করা সম্ভব হয়নি। ঈদের আগের দিন রাতে ঈদ জামাত না হওয়ার বিষয়টি সামাজিক মাধ্যম ফেসবুকে ঘোষণা দেন বাইতুল মোকাররম ঈমাম মাওলানা আহমেদ কাশেম। তবে প্রতি বছরের ন্যায় এবারও বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে ওয়ারেন শহরের হলমিচ পার্কে। খোলা আকাশের নিচে এটিই ছিল একমাত্র এবং সবচেয়ে বড় ঈদ জামাত। সকাল সাড়ে ৮টায় নামাজ শুরুর আগে থেকেই নারী পুরুষ মুসল্লিরা দলে দলে এসে যোগ দেন। মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় পার্কের মাঠ। প্রায় ৮ হাজার মানুষ একত্রে নামাজ পড়েন। জামাত শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। পাশাপাশি ঈদের আনন্দে মেতে সামিল হন তারা। হলমিচ পার্কে অনুষ্ঠিত ঈদ জামাতের আয়োজনে সুশৃংখলভাবে সামিল হওয়ায় কমিউনিটির মুসল্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আয়োজক কমিটি। 

মিশিগানে বেশির ভাগ বাংলাদেশি-আমেরিকানরা পরিবার পরিজন নিয়ে বাস করেন। তারা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রবাসীরা বাংলাদেশে কোরবানি দিয়েছেন। এছাড়া অবস্থা সম্পন্ন ব্যক্তিরা বাংলাদেশে কোরবানি দেওয়ার পাশাপাশি মিশিগানের স্থানীয়ভাবে গ্রোসারি ও ফার্ম হাউজে কোরবানি দিয়েছেন। ইসলামি বিধান মেনে, পশু কোরবানি দিয়েছেন প্রবাসীরা। তবে বাংলাদেশের মতো নয়, ‍এখানকার কোরবানির প্রক্রিয়া এক্কেবারে ভিন্ন। মুল শহর থেকে দূরের নিদিষ্ট কোন ফার্ম হাউজে গিয়ে কিংবা গ্রোসারির মাধ্যমে গরু, ছাগল ও বেড়া কোরবানি দিতে হয় প্রবাসীদের। তবে এখানে সুযোগ নেই দরিদ্রেদের মাঝে মাংস বিতরণের। তাই মিশিগানে বসকারী আত্মীয়স্বজনদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন প্রবাসীরা। ফার্ম হাউজ বা গ্রোসারি থেকে কোরবানির গোস্ত সংগ্রহ সিরিয়াল অনুযায়ী ঈদের দিন থেকে শুরু করে ৩দিন পযর্ন্ত সময় লেগে যায়।     
এছাড়া মসজিদ নূর,বাইতুল মোকাররম, দারুল কোরআন, আল ইহসান ইসলামিক সেন্টার ও দারুল উলুমসহ বাংলাদেশি কমউনিটির সবকটি মসজিদে দুটি তিনটি করে অনুষ্ঠিত হওয়া ঈদ জামাতে বাংলাদেশি মুসলিমদের মিলনমেলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা