আমেরিকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন

বাংলাদেশে গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাল্টিমোরে ইউবেকের সেমিনার ১৪ জুন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০১:৫৬:২৩ পূর্বাহ্ন
বাংলাদেশে গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাল্টিমোরে ইউবেকের সেমিনার ১৪ জুন
বাল্টিমোর, ম্যারিল্যান্ড, ৮ জুন : ইউএস- বাংলাদেশ এডভোকেসি কাউন্সিল (ইউবেক) এর উদ্যোগে " দ্যা ফিউচার অব ডেমেক্রেসি এন্ড দ্যা রোল অব ইনটার্ম গভর্ণমেন্ট ইন বাংলাদেশ" শীর্ষক এক সেমিনার আগামী ১৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে। বাল্টিমোরের ২৫০০, প্রিসবারী স্ট্রিটস্থ কপিন স্টেট ইউনিভার্সিটির সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেন্টারে দুপুর ২টা থেকে বিকাল ৬টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা ও মার্শা বার্নিক্যাট।
আলোচনায় অংশগ্রহণ করবেন প্রফেসর ড. জামাল উদ্দিন, মেজর (অব.) মনজুরুল হক, ড. মাকসুমুল হাকিম, ড. আহমেদ নেওয়াজ খান সেলাল, মুশফিকুর রহমান ইঞ্জিনিয়ার খুরশিদ সাব্বির হাসান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করবেন  মেজর (অব.) সাফায়াত আহমেদ, রাইশা ফারিন এ ইরশিয়া নারমিন।
সভাপতিত্ব করবেন  কবি, লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদ।
আয়োজক কমিটিতে রয়েছেন: সামছুদ্দীন মাহমুদ, মেজর (অব.) মনজুরুল হক, ড. মাকসুমুল হাকিম, মেজর (অব.) রুহুল চৌধুরী, ইঞ্জিনিয়ার খুরশীদ সাব্বির, হাসান চৌধুরী, রফিকুল হক, শামীম সেলিমুদ্দীন, কচি খান, নওশের আলী, মেজর (অব.) শাফায়াত আহমেদ ও স্যাম রিয়া।
উপদেষ্টা হিসেবে আছেন: প্রফেসর ড. গোলাম এম. মাতবর, প্রফেসর ড. সাইফুর রহমান, প্রফেসর ড. জামাল উদ্দিন, ড. আনোয়ার করিম, ড. নজরুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাইয়ের মিলনমেলা

নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাইয়ের মিলনমেলা