আমেরিকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ

লস অ্যাঞ্জেলেসে সহিংসতা : গভর্নরের আপত্তি সত্ত্বেও ট্রাম্পের সেনা মোতায়েন

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৩:০৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৩:০৬:১৮ পূর্বাহ্ন
লস অ্যাঞ্জেলেসে সহিংসতা : গভর্নরের আপত্তি সত্ত্বেও ট্রাম্পের সেনা মোতায়েন
লস অ্যাঞ্জেলেস, ৮ জুন : গভর্নর গ্যাভিন নিউসমের আপত্তি উপেক্ষা করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় ২,০০০ ন্যাশনাল গার্ড সেনা লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করছেন। শনিবার সেখানে অভিবাসন কর্তৃপক্ষ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, “ক্যালিফোর্নিয়ায় দীর্ঘদিন ধরে চলমান বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই এই মোতায়েন।” খবর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
গভর্নর নিউসম, যিনি ডেমোক্র্যাট দলের, এক্সে (X) পোস্ট করে এই সিদ্ধান্তকে "উদ্দেশ্যপ্রণোদিত উসকানিমূলক" বলে উল্লেখ করেন এবং সতর্ক করেন যে এটি উত্তেজনা আরও বাড়াবে।
৭ জুন শনিবার, লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের এক অভিযানে বেশ কয়েকজনকে আটক করার পর বিক্ষোভ শুরু হয়। পরদিনও চলতে থাকা বিক্ষোভে সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।
পরিস্থিতির ক্রমাগত অবনতি ও সহিংসতার প্রেক্ষিতে হোয়াইট হাউস দ্রুত পদক্ষেপ নেয়। প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এক্সে সতর্ক করে জানান, “যদি সহিংসতা বন্ধ না হয়, তবে ক্যাম্প পেন্ডেলটনের সক্রিয় ডিউটির মেরিনদেরও মোতায়েন করা হবে – তারা ইতিমধ্যেই উচ্চ সতর্কতায় রয়েছে।”
নিউসমের দফতরের তথ্য অনুযায়ী, ট্রাম্প "টাইটেল ১০" এর আওতায় ক্যালিফোর্নিয়ার ন্যাশনাল গার্ডের একাংশকে ফেডারেল নিয়ন্ত্রণে এনেছেন, যার ফলে কমান্ড চেইনের শীর্ষে থাকছেন প্রেসিডেন্ট নিজেই, গভর্নর নন।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, “অভিবাসন কর্তৃপক্ষ যেসব কাজ করছে, তা যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ ঠেকাতে অপরিহার্য। এই সহিংসতার মধ্যে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতারা তাদের নাগরিকদের সুরক্ষার দায়িত্ব থেকে পুরোপুরি পিছিয়ে গেছেন।”
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি গভর্নর নিউসম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস “তাদের কাজ না করেন”, তবে “ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে এবং দাঙ্গা ও লুটপাটের সমস্যার যথাযথ সমাধান করবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা

বেঙ্গল ক্লাবের উদ্যোগে আটলান্টিক সিটিতে নির্বাচনী মতবিনিময় সভা