আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০২:১১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০২:১১:৩৯ পূর্বাহ্ন
চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
ঢাকা, ৯ জুন : থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিনগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ গণমাধ্যমকে জানান, আবদুল হামিদ কোনো প্রটোকল গ্রহণ না করে সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন। রাত পৌনে ৩টার দিকে আনুষ্ঠানিকতা শেষে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
ফ্লাইট থেকে হুইলচেয়ারে করে নামিয়ে আনা হয় আবদুল হামিদকে। তার মুখে ছিল মাস্ক, পরনে ছিল শার্ট ও লুঙ্গি। এসময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান।
উল্লেখযোগ্য যে, গত ৮ মে দিবাগত রাত ৩টায় টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন আবদুল হামিদ। বিষয়টি জানাজানি হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকার ১০ মে আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে। সেই সময় অনেক নেতা দেশত্যাগ করলেও আবদুল হামিদ দেশেই অবস্থান করছিলেন। ৯ মাস পর তিনি চিকিৎসার প্রয়োজনে বিদেশ যান।
আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলার তথ্য রয়েছে, যা ২০২৫ সালের ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হয়। মামলার আসামিদের মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও অন্তর্ভুক্ত রয়েছে।
আবদুল হামিদ ২০১৩ সালে প্রথমবার এবং ২০১৮ সালে দ্বিতীয়বার দেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বঙ্গভবন ছাড়ার পর তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় বসবাস করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান