আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

যৌন নিপীড়ন : মালবাহী জাহাজ থেকে অভিযুক্ত গ্রেফতার 

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ১২:২৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ১২:২৬:৩৭ অপরাহ্ন
যৌন নিপীড়ন : মালবাহী জাহাজ থেকে অভিযুক্ত গ্রেফতার 
ডাস্টিন হাস্ক/Michigan State Police
 সু লক্স, ৯ জুন : মিশিগানের আলপেনা এলাকার এক ব্যক্তিকে ছয়টি প্রথম-ডিগ্রি এবং দুটি তৃতীয়-ডিগ্রি অপরাধমূলক যৌন আচরণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত ৩৪ বছর বয়সী ডাস্টিন হাস্ককে গত সপ্তাহে সু লক্সে অবস্থানরত একটি মালবাহী জাহাজ এম/ভি কে ই. বার্কার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মিশিগান স্টেট পুলিশ (এমএসপি) জানায়, দীর্ঘ তদন্তের পর তাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট জারি করা হয়। সন্দেহভাজন হাস্ক জাহাজে কর্মরত থাকার খবর পাওয়ার পর পুলিশ জাহাজের ক্যাপ্টেন এবং স্থানীয় কর্মীদের সহযোগিতায় সফলভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বৃহস্পতিবার তাকে আলপেনার ৮৮তম জেলা আদালতে হাজির করা হয়। বিচারক তার জামিন নির্ধারণ করেছেন $১৫০,০০০ ডলারে। দোষী সাব্যস্ত হলে তাকে প্রথম-ডিগ্রি অভিযোগের জন্য যাবজ্জীবন এবং তৃতীয়-ডিগ্রির জন্য সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হতে পারে। আদালতের রেকর্ডে সোমবার হাস্কের পক্ষে কোনও আইনজীবীর তালিকা ছিল না।
তদন্তকারীরা জানিয়েছেন, এই অভিযোগগুলো ১৩ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের ওপর ঘটে যাওয়া ঘটনার সঙ্গে সম্পর্কিত। তবে মামলার বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
এদিকে, মিশিগান স্টেট পুলিশের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজ্যে ধর্ষণের মতো অপরাধ ২০ শতাংশের বেশি কমেছে। ২০১৯ সালে ৭,১২৯টি ঘটনায় যেখানে অভিযোগ ছিল, ২০২৩ সালে তা নেমে এসেছে ৫,৬৭৩-এ।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স