আমেরিকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থীর সঙ্গে বাকবিতণ্ডা, অডিটোরিয়ামে ভাঙচুর

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০১:০৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০১:০৩:৪৮ অপরাহ্ন
রবীন্দ্র কাছারিবাড়িতে দর্শনার্থীর সঙ্গে বাকবিতণ্ডা, অডিটোরিয়ামে ভাঙচুর
শাহজাদপুর (সিরাজগঞ্জ), ১০ জুন: সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাছারিবাড়িতে এক দর্শনার্থীর সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডার জেরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর জেরে মঙ্গলবার (১০ জুন) দুপুরে অডিটোরিয়ামে হামলা ও জানালা-দরজায় ভাঙচুর চালানো হয়। এ সময় কাছারিবাড়ির পরিচালককে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ উঠেছে।
ঈদের ছুটিতে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাহনেওয়াজ তার স্ত্রী ও ভাতিজাকে নিয়ে ৮ জুন বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ি দর্শনে যান। প্রবেশের জন্য তিনি দর্শনার্থী টিকিট কাটেন।পার্কিংয়ের টাকা নেওয়া হলেও টোকেন না দেওয়ায় গেটকর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান শাহনেওয়াজ। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ভুক্তভোগী শাহনেওয়াজ অভিযোগ করেন, বাকবিতণ্ডার পর কাছারিবাড়ির কাস্টোডিয়ান ও অন্য কর্মচারীরা মিলে তাকে অফিসকক্ষে আটকে রেখে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তার পরিবারের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে তিনি মুক্তি পান। রাতেই তিনি শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তবে ঘটনার পর দু’দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা রবীন্দ্র কাছারিবাড়ির অডিটোরিয়ামে ঢুকে জানালা-দরজায় ভাঙচুর চালায়।
ঘটনাস্থলে দ্রুত পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহজাদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য দেননি।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, "ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন