আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু
একজন গুরুতর আহত, দুইজন আটক

ওয়ারেনে পুলিশ ধাওয়া শেষে গাড়ি দুর্ঘটনা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০১:২৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০১:২৪:০১ অপরাহ্ন
ওয়ারেনে পুলিশ ধাওয়া শেষে গাড়ি দুর্ঘটনা
ডেট্রয়েট, ১০ জুন : সোমবার দিবাগত রাতে দ্রুতগতির গাড়িকে থামাতে গিয়ে ওয়ারেন পুলিশের ধাওয়া শুরু হয়, যা শেষপর্যন্ত একটি দুর্ঘটনায় রূপ নেয়। এতে তিনজন যাত্রীর মধ্যে একজন গুরুতর আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়ারেন পুলিশ লেফটেন্যান্ট জন গাজেউস্কি জানান, রাত ১টার দিকে, ওয়ারেনের দুই পুলিশ অফিসার একটি ফোর্ড ফিউশন গাড়িকে থামাতে যান, যেটি এইট মাইল ও ম্যাকআর্থার রোডের কাছে সন্দেহজনক গতিতে চলছিল। চালকের মদ্যপানের লক্ষণ দেখা দিলে গাড়িটি সাময়িক থামলেও পরক্ষণেই দ্রুত পালিয়ে যায়।
পুলিশ জানায়, এরপর ধাওয়া শুরু হয়। শোয়েনহার এলাকায় অফিসাররা সফলভাবে একটি টায়ার-ডিফ্লেশন ডিভাইস ব্যবহার করেন। ধাওয়া বোল্ডারের কাছে সেভেন মাইল এলাকায় গিয়ে শেষ হয়, যেখানে গাড়িটি একটি গলিতে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর চালক ও এক নারী যাত্রী পায়ে হেঁটে পালানোর চেষ্টা করেন, তবে তাদের দ্রুত গ্রেপ্তার করা হয়। এক পুরুষ যাত্রী দুর্ঘটনার ঠিক আগে গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টাকালে গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, গাড়ির ভেতর সন্দেহভাজন মাদকদ্রব্য পাওয়া গেছে। পুলিশ বলেছে, ধাওয়ার সময় কোনও বেসামরিক গাড়ি বা পুলিশ টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওয়ারেন পুলিশের ট্রাফিক ক্র্যাশ রিকনস্ট্রাকশন ইউনিট। পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মামলার তথ্য ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের দপ্তরে পর্যালোচনার জন্য পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”