আমেরিকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র প‍্যানেলের প্রার্থীরা এগিয়ে 

  • আপলোড সময় : ১১-০৬-২০২৫ ১২:১৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৬-২০২৫ ১২:১৯:০৪ অপরাহ্ন
আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র প‍্যানেলের প্রার্থীরা এগিয়ে 
আটলান্টিক সিটি, ১১ জুন :  নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দশ জুন,মঙ্গলবার  অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প‍্যানেল এর প্রার্থীরা তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তুলনায় বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।
প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লার্জ প্রার্থী পদে স্টিফেনি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি ও বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ  প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের চূড়ান্ত ফলাফলেও মেয়র প‍্যানেলের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব‍্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত মেয়র প‍্যানেলের  প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে থাকায় কমিউনিটিতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। মেয়র প‍্যানেলের নির্বাচনী সদর দপ্তরে আয়োজিত এক সুধী সমাবেশে মেয়র মার্টি স্মল সিনিয়র তার প‍্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ায় সিটির ভোটারসহ কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।
বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল জানার পর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ও বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত মেয়র প‍্যানেলের  প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে থাকায় তাদেরকে অভিনন্দন জানান এবং প্রবাসী বাংলাদেশি ভোটারসহ অন্যান্য ভোটারদের আন্তরিক ধন্যবাদ জানান। কমিউনিটির বিদগ্ধজনদের মতে মেয়র প‍্যানেল এর প্রার্থীরা নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হলে  কমিউনিটিতে প্রবাসী বাংলাদেশীদের অবস্থান আরো বেশি সুসংহত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে ব্রঙ্কসে আলোচনা সভা ও দোয়া মাহফিল