আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

হ্যামট্রাম্যাকে স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার প্রস্তুতির সূচনা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ১২:২৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ১২:২৩:৩৪ পূর্বাহ্ন
হ্যামট্রাম্যাকে স্নানযাত্রার মধ্য দিয়ে রথযাত্রার প্রস্তুতির সূচনা
হ্যামট্রাম্যাক, ১২ জুন : প্রতি বছরের মতো এবারও হ্যামট্রাম্যাকে রথযাত্রার মহোৎসবকে ঘিরে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রস্তুতি পর্ব। সেই ধারাবাহিকতায় গতকাল বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হলো শ্রী শ্রী জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর পবিত্র স্নানযাত্রা। শহরের বেলমন্ট স্ট্রিটের ৩১২৩ নম্বরে অবস্থিত অনিল বৈদ্যের বাসভবন ছিল এই অনাড়ম্বর কিন্তু আধ্যাত্মিক আয়োজনের কেন্দ্রবিন্দু।
পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন প্রভূ বিশ্বনাথ চৌধুরী ও স্বদেশ সরকার। আয়োজকরা জানান, স্নানযাত্রা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়—এটি একটি শুভ সূচনা, যার মধ্য দিয়ে দেব-দেবীর রথে আরোহনের আভাস পাওয়া যায়। এই স্নানকর্মের সময় গঙ্গাজল, চন্দন, ফুল, ধূপ-দীপ এবং বৈদিক মন্ত্রপাঠে মুখরিত ছিল পুরো পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাতন সংঘের নেতৃবৃন্দ, ভক্তগণ ও শহরের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। আয়োজকেরা বলেন, “রথযাত্রা আমাদের বিশ্বাস, সংস্কৃতি এবং সম্প্রীতির প্রতীক। আমরা চাই সকল ধর্ম-বর্ণের মানুষ এই উৎসবে যোগ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাকে আরও শক্তিশালী করুক।”

সনাতন সংঘের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৮ জুন শনিবার অনুষ্ঠিতব্য হ্যামট্রাম্যাক রথযাত্রায় থাকছে ঐতিহ্যবাহী রথ শোভাযাত্রা, কীর্তন, প্রসাদ বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে উদযাপিত হবে দিনব্যাপী এ ধর্মীয় ও সামাজিক উৎসব।
স্নানযাত্রা উপলক্ষ্যে শহরের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। এই আয়োজন ছিল আসন্ন রথযাত্রার প্রস্তুতির প্রথম পদক্ষেপ, যা ভক্তদের মনে উৎসবের উষ্ণতা ছড়িয়ে দিয়েছে আগেভাগেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান