আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

বিচারপতি ফয়েজ আহমদকে বাংলা প্রেসক্লাব মিশিগানের সংবর্ধনা

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ১১:২৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ১১:২৯:২৩ পূর্বাহ্ন
বিচারপতি ফয়েজ আহমদকে বাংলা প্রেসক্লাব মিশিগানের সংবর্ধনা

ওয়ারেন, ১২ জুন :  যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের  বিচারপতি ফয়েজ আহমদের সঙ্গে বাংলা প্রেসক্লাব মিশিগানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন মঙ্গলবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ শাহেদুল হক। অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সেলিম আহমদ, প্রাক্তন সভাপতি শামীম আহসান, প্রাক্তন জেনারেল সেক্রেটারী মো. মোস্তফা কামাল, প্রাক্তন সেক্রেটারী ও বর্তমান কার্যকরী পরিষদের সদস্য আশিক রহমান এবং বর্তমান কোষাধ্যক্ষ সোলাইমান আল মাহমুদসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ডেট্রয়েট সিটির সিনিয়র ম্যানেজার কামাল রহমান

হ্যামট্রাম্যাক সিটি রিভিউ বোর্ডের সদস্য ও কাউন্সিলম্যান পদপ্রার্থী রেজাউল চৌধুরী, ওয়ারেন সিটির বোর্ড অব রিভিউ এর সদস্য কমিশনার ফয়সল আহমদ, ওয়ারেন প্ল্যানিং কমিশনের সদস্য কমিশনার দেলোয়ার আনসার, সাইডওয়াক ও ট্রি রিভিউ বোর্ড কমিশনের সদস্য কমিশনার সাব্বির খান, হ্যামট্রাম্যাক পাবলিক স্কুলের শিক্ষক গোলাম রব্বানী, বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের সাবেক সভাপতি জুবেরুল চৌধুরী খোকন, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোশাররফ হোসেন,বিচারপতি ফয়েজ আহমদের সহধর্মিণী ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট বারের সদস্য এডভোকেট নিগার সুলতানা এবং সফরসঙ্গী বিশিষ্ট সংগঠক ও আইনজীবী এডভোকেট রোকসানা জামান চৌধুরীও উপস্থিত ছিলেন।
প্রেসক্লাবের পক্ষ থেকে বিচারপতি ফয়েজ আহমদকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। মতবিনিময় সভায় বাংলাদেশের বিচার ব্যবস্থা, প্রবাসীদের অধিকার, যুক্তরাষ্ট্রে কনসুলেট স্থাপনের প্রয়োজনীয়তা এবং প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আলোচনা করা হয়। বিচারপতি ফয়েজ আহমদ বলেন, “প্রবাসীরা দেশের মূল্যবান সম্পদ। আপনাদের যৌক্তিক দাবিগুলো আমি সরকারের উচ্চপর্যায়ে পৌঁছে দেবো।” সভায় অংশগ্রহণকারীরা বিচার ব্যবস্থার আধুনিকায়ন, আইনি সেবা সহজীকরণ, প্রবাসে সরকারি যোগাযোগ ব্যবস্থার জোরদারকরণসহ নানাবিধ বিষয়ে মতামত তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি