আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
নিহত রেভলিউশনারি গার্ড প্রধানসহ দুই পরমাণু বিজ্ঞানী

তেহরানে ইজরায়েলের ভয়াবহ বিমান হামলা, জরুরি অবস্থা জারি ইরানে

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১২:০৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১২:০৯:৫৩ পূর্বাহ্ন
তেহরানে ইজরায়েলের ভয়াবহ বিমান হামলা, জরুরি অবস্থা জারি ইরানে
তেহরান, ১৩ জুন : শুক্রবার সকালে ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় বিমান হানা চালিয়েছে ইজরায়েল, যার লক্ষ্য ছিল ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটিগুলি। হামলার পর পশ্চিম তেহরানে বিস্ফোরণ এবং আকাশে ঘন কালো ধোঁয়ার ছবি দেখা গেছে। ইরান সরকার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের।
সরকারি সূত্রে জানা গেছে, এই হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান হোসেন সালামি নিহত হয়েছেন। পাশাপাশি, পৃথক হামলায় নিহত হয়েছেন ইরানের পরমাণু বিজ্ঞানী ও ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মহম্মদ-মেহদি তেহরানচি, এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসি। এছাড়াও হামলায় তেহরানের আবাসিক এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 
ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাটজ এই হামলাকে "আত্মরক্ষার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ" বলে অভিহিত করেছেন। যদিও তিনি সুনির্দিষ্টভাবে কোন ঘাঁটিতে হামলা হয়েছে তা জানাননি।
ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, "ইরানি হুমকি দূর করতে যতদিন প্রয়োজন, অভিযান চলবে।"
এদিকে, যুক্তরাষ্ট্র এই হামলা থেকে নিজেদের সম্পূর্ণ দূরে রাখার চেষ্টা করছে। সিনেটর মার্কো রুবিও এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছেন, "এই অভিযানে আমেরিকার কোনও সম্পৃক্ততা নেই।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড