আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

ডেট্রয়েটে রেপো চালকের উপর গুলি চালানো মহিলাকে গুলি করল পুলিশ

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০৩:০৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০৩:০৬:৪৩ পূর্বাহ্ন
ডেট্রয়েটে রেপো চালকের উপর গুলি চালানো মহিলাকে গুলি করল পুলিশ
ডেট্রয়েট, ১২ জুন – ডেট্রয়েট শহরের পূর্ব দিকে বৃহস্পতিবার দুপুরে এক নাটকীয় ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক গাড়ির মালিক নারী। অভিযোগ, তিনি তার গাড়ি দখলকারী এক ব্যক্তিকে লক্ষ্য করে একাধিকবার গুলি চালান, এবং এ সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ পাল্টা গুলি ছুড়ে তাকে আহত করে।
ঘটনাটি ঘটে দুপুর ২:৫৮ মিনিটে, নটিংহ্যাম রোডের ১০৯০০ ব্লকে। ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন জানান, একজন নারীকে একটি ট্রাক এবং সেখানে থাকা একজন পুরুষের উপর গুলি চালাতে দেখে পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে। মহিলার হাতে ও সম্ভবত পায়ে গুলি লেগেছে, তবে তার আঘাত গুরুতর নয় এবং তিনি বেঁচে আছেন বলে জানিয়েছেন বেটিসন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়ি দখলের কাজটি এক ব্লক দূরে শুরু হয়েছিল। রেপো (repo) ম্যান তার দায়িত্ব অনুযায়ী গাড়ি টেনে নিয়ে আসার সময়, নারী মালিক এসে তার গাড়ি জোর করে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি চিৎকার করে বলেন, “তুমি আমার গাড়ি চুরি করছো”, এবং এরপরই ট্রাক ও রেপো ম্যানকে লক্ষ্য করে গুলি চালান।
পুলিশ জানায়, ওই নারী অস্ত্র হাতে ছিল এবং “নিরস্ত্র একজনের উপর সরাসরি গুলি চালাচ্ছিলেন”, এ কারণেই পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ডেট্রয়েট পুলিশ জানিয়েছে, ওয়েন কাউন্টি প্রসিকিউটরের অফিসে অভিযোগপত্র জমা দেওয়া হবে। পুলিশপ্রধান বেটিসন বলেন, “জুন মাস হল বন্দুক সহিংসতা সচেতনতা মাস। আমি শহরের নাগরিকদের অনুরোধ করব, আগ্নেয়াস্ত্র ব্যবহারের আগে ভাবুন। কোনও সম্পত্তি নিয়ে সহিংসতার আশ্রয় নেওয়া উচিত নয়।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান