আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

রাউজানের অজন্তা বিহার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠিত

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০১:৫৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০১:৫৫:১৭ অপরাহ্ন
রাউজানের অজন্তা বিহার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠিত
সভাপতি ও সাধারণ সম্পাদক

রাউজান, (চট্টগ্রাম) ১৩ জুন : রাউজান উপজেলার হালদা বিধৌত ঐতিহ্যবাহী পশ্চিম আবুরখীল গ্রামের অজন্তা বিহারের পরিচালনা কমিটির সাধারণ সভা গত শুক্রবার বিহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি শ্রীমৎ পরমানন্দ মহাথেরোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরোজ বড়ুয়া সাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
সভায় শ্রীমৎ অভয়ানন্দ মহাথেরোকে প্রধান উপদেষ্টা করে ৮ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। অন্যান্য উপদেষ্টাগণ হলেন- সুজিত বরণ বড়ুয়া, রনজিত প্রসাদ বড়ুয়া, মুক্তিযোদ্ধা রূপায়ণ বড়ুয়া, প্রসুন কুমার বড়ুয়া, কিরণ বিকাশ বড়ুয়া, অঞ্চল কুমার তালুকদার, শিমুল বড়ুয়া।
১৭ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদের নেতৃবৃন্দরা হলেন- সভাপতি: শ্রীমৎ পরমানন্দ মহাথেরো, সহ-সভাপতি: বকুল বড়ুয়া, সাধারণ সম্পাদক (পুনর্নির্বাচিত): সরোজ বড়ুয়া সাজু, সহ-সাধারণ সম্পাদক: বাবুলাল বড়ুয়া, কোষাধ্যক্ষ: সুপ্রিয় বিকাশ বড়ুয়া। কার্যকরী সদস্যরা হলেন-সুমেধ বড়ুয়া, অসিম বড়ুয়া বাবু, নিধু বড়ুয়া, স্বর্ণ কমল বড়ুয়া, সমীরণ তালুকদার, নেহেরু তালুকদার, নিপুল কান্তি বড়ুয়া, বিজয় বড়ুয়া বাপ্পা, তিমীর বড়ুয়া রিন্টু, উজ্জল বড়ুয়া সুনু, সৈকত বড়ুয়া, রয়েল বড়ুয়া ডিসকো।
সভায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রামবাসী ও বিহার সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিহারের অসম্পূর্ণ কাজ সমাপ্ত করে একে স্বর্গের বৈজয়ন্তী ধামের মতো একটি নান্দনিক তীর্থক্ষেত্রে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী