আমেরিকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার

সিলেটে ইনফো বাংলার মাদকবিরোধী ক্যাম্পেইন

  • আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ০১:৫৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ০১:৫৬:০৫ অপরাহ্ন
সিলেটে ইনফো বাংলার মাদকবিরোধী ক্যাম্পেইন
সিলেট, ৯ জুন : দেশব্যাপী মাদকবিরোধী গণসচেতনতামূলক ক্যাম্পেইনের অংশ হিসেবে ‘দৈনিক ইনফো বাংলা’ সিলেটে ১ জুন থেকে ৯ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করেছে। “একটি কুঁড়ি দুটি পাতার শহর সিলেট” শিরোনামে আয়োজিত এই কর্মসূচি বিভিন্ন পর্যায়ের মানুষকে মাদকের বিরুদ্ধে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যাম্পেইনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনফো বাংলার সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া। প্রথম দিনের ভার্চুয়াল উদ্বোধন করেন ইনফো বাংলার সম্পাদক ও প্রকাশক কল্যাণ চক্রবর্তী।
সিলেটে ইনফো বাংলার সপ্তাহব্যাপী মাদকবিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পেশাজীবী। বিশেষভাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে আগত বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া, ডা. ইলা বড়ুয়া, শিক্ষক রূপায়ন বড়ুয়া, শিক্ষিকা শিল্পী বড়ুয়া, সংগঠক সাজু বড়ুয়া, ঝন্টু বড়ুয়া, শেলী বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, শিপ্রা বড়ুয়া, সুপ্তি বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, বরণ মুৎসুদ্দী, শেলু বড়ুয়া, ইঞ্জিনিয়ার রক্তিম বড়ুয়া এবং বিশিষ্ট সমাজকর্মী শরীফ উদ্দিন চৌধুরী।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন সুজাত, রাসেল, নিজাম, খলিল, সীমান্ত, প্রমিত, সুমিত, সেতু, শ্যামা, কেয়া ও এনা সহ আরও অনেকে। সবার উপস্থিতি ও মতামত এই কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনসম্পৃক্ত করে তোলে।
বক্তারা বলেন, “মাদক সন্ত্রাস যুবসমাজের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। সুস্থ সমাজ গঠনে পারিবারিক শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাাণ্ডে অংশগ্রহণ এবং প্রশাসনিক পদক্ষেপ অপরিহার্য।” তাঁরা ইনফো বাংলার এই প্রচেষ্টাকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলেও অভিহিত করেন।
সিলেট অঞ্চলে অনুষ্ঠিত ইনফো বাংলার সপ্তাহব্যাপী মাদকবিরোধী কর্মসূচির প্রথম দিন, শুক্রবার, মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে গণসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সূচনা করা হয়। দ্বিতীয় দিনে, শনিবার, কর্মসূচি পরিচালিত হয় জাফলং ও খাসিয়া পল্লীতে। তৃতীয় দিনে নগরীর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং লাক্কাতুরা চা বাগান এলাকায় আয়োজন করা হয়েছে সচেতনতামূলক কার্যক্রম। প্রতিটি পর্যায়েই স্থানীয় সংগঠন নেতৃবৃন্দের সঙ্গে ঘরোয়া বৈঠকের মাধ্যমে মাদকবিরোধী বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকল শ্রেণির মানুষকে ঐক্যবদ্ধ করা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে পিটিয়ে হত্যার দায়ে স্টার্লিং হাইটসের বাসিন্দা দোষী সাব্যস্ত

প্রেমিকাকে পিটিয়ে হত্যার দায়ে স্টার্লিং হাইটসের বাসিন্দা দোষী সাব্যস্ত