আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

ডেট্রয়েটে নো কিংস বিক্ষোভে সংঘর্ষ থামাল পুলিশ

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৩:৪৬:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৩:৪৬:৩৪ অপরাহ্ন
ডেট্রয়েটে নো কিংস বিক্ষোভে সংঘর্ষ থামাল পুলিশ
আজ শনিবার, ডেট্রয়েটের ক্লার্ক পার্কে ‘নো কিংস’ সমাবেশ চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে একটি মোটরসাইকেল ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে, যা দ্রুত হস্তক্ষেপ করে নিয়ন্ত্রণে আনেন ডেট্রয়েট পুলিশ কর্মকর্তারা/Photo : Katy Kildee, Special To The Detroit News
 
ডেট্রয়েট, ১৪ জুন : আজ শনিবার আজ দুপুরে ডেট্রয়েটের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্লার্ক পার্কে শত শত মানুষের উপস্থিতিতে একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে বিক্ষোভকারী এবং একটি মোটরসাইকেল ক্লাবের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
"নো কিংস" নামে পরিচিত ওই সমাবেশে হঠাৎ করে হাতাহাতির সূত্রপাত হয়। সংঘর্ষে এক ব্যক্তির রক্তাক্ত নাক দেখা যায় এবং তাঁকে দ্রুত উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সমাবেশের আয়োজকরা। তবে, আহত ব্যক্তির পরিচয় বা তার অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
ঘটনার সময় এলাকায় কর্তব্যরত দুই পুলিশ কর্মকর্তা দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। তবে উত্তেজনা বাড়তে থাকায় তারা অতিরিক্ত বাহিনী চেয়ে সহায়তা চান। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আরও কয়েকটি পুলিশ ক্রুজার এবং একটি ভ্যান জ্যাকেট পরা অতিরিক্ত পুলিশ দল এসে উপস্থিত হয়।
ডেট্রয়েট পুলিশ বিভাগের একজন কর্মকর্তা জানান, সংঘর্ষে একাধিক পক্ষ জড়িত ছিল এবং কারা শুরু করেছিল বা কী কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে কেউ কিছু বলতে চাননি। তিনি বলেন, "এটি একটি জটিল পরিস্থিতি ছিল এবং প্রত্যক্ষদর্শীরাও এ বিষয়ে মুখ খুলতে অনিচ্ছুক।"
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান

সিলেটি ভাষা নিয়ে মন্তব্য: তীব্র  প্রতিবাদ, ক্ষমা চাওয়ার আহ্বান