আমেরিকা , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ , ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাগিনাউ বে-তে নৌকাডুবি, মৃত্যুর  মুখ থেকে ফিরলেন চার আরোহী যুক্তরাষ্ট্রে হামে ৯ জনের মৃত্যুর তথ্য সিডিসির, অঙ্গরাজ্যগুলোর হিসাবে ১৪ মিশিগানের আকাশে উজ্জ্বল উল্কাপিণ্ড, বিস্ময়ে হতবাক মানুষ ঐতিহ্যের শতবর্ষে ডেট্রয়েটে বর্ণাঢ্য থ্যাঙ্কসগিভিং প্যারেড আই-৭৫ মহাসড়কে বিকল গাড়ির পাশে দাঁড়িয়ে প্রাণ গেল নারীর মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ যুক্তরাষ্ট্রজুড়ে আজ থ্যাংকসগিভিং, কাল ব্ল্যাক ফ্রাইডে ডেট্রয়েটে I-96 মহাসড়কে গোলাগুলি, গুলিবিদ্ধ ১ ষড়যন্ত্রে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর  সদস্যরা কঠোর নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল’, হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডেট্রয়েটের রেনেসাঁ সেন্টার পুনর্নির্মাণে ২.২ বিলিয়ন ডলারের চুক্তি পাস ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন মিশিগানে দুই প্রাপ্তবয়স্কের হাম শনাক্ত যুদ্ধ-সংকট পেরিয়ে শতবর্ষের ঐতিহ্য ডেট্রয়েটের থ্যাঙ্কসগিভিং ডে প্যারেড শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফেরানো হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিশিগানে প্রায় ১ লাখ হরিণ শিকার : ৩০ নভেম্বর শেষ হচ্ছে মৌসুম ওয়েইন কাউন্টির নির্দেশে গুগল ডেটা সেন্টারের নির্মাণ কাজ বন্ধ রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর দেশে  ফিরতে চান শেখ হাসিনা : রয়টার্স বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম হান্টিংটন উডসে গ্যারেজের ওপর আছড়ে পড়ল ডেলিভারি ড্রোন

আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের বিজয় উদযাপন

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০৫:২৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০৫:২৯:৪১ অপরাহ্ন
আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মলের বিজয় উদযাপন
আটলান্টিক সিটি, ১৪ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক  সিটিতে ১৩ জুন, শুক্রবার রাতে সিটির মেয়র মার্টি স্মলের উদ্যোগে তাঁর বাসভবনে বিজয়  উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত  দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প‍্যানেল এর প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে থাকায় এই বিজয়  উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে বর্তমান মেয়র মার্টি স্মল সিনিয়র, কাউন্সিল এট লার্জ প্রার্থী পদে স্টিফেনি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি ও বাংলাদেশি আমেরিকান সোহেল আহমদ  মেয়র প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বীতা করেন। বেসরকারি ফলাফলে তাঁরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে বিপুল ভোটে এগিয়ে আছেন । বিজয় উৎসব অনুষ্ঠানে সিটির বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ,বিএএসির সভাপতি শহীদ খান ও বেংগল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ মেয়র প‍্যানেল এর প্রার্থীরা প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে বিপুল ভোটে এগিয়ে থাকায় তাদেরকে অভিনন্দন জানান এবং ভোটারদের ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাইয়ের মিলনমেলা

নিউইয়র্কে বৃন্দাবন কলেজ অ্যালামনাইয়ের মিলনমেলা