আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

বাঙালি কন্যা অতসির স্বপ্নপূরণে নতুন অধ্যায়

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০২:০৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০২:০৯:১১ পূর্বাহ্ন
বাঙালি কন্যা অতসির স্বপ্নপূরণে নতুন অধ্যায়
ওয়ারেন, ১৫ জুন: সিলেট মহানগরী পুলিশের সহকারী পুলিশ কমিশনার অমূল্য চৌধুরীর কন্যা অতসি চৌধুরী হ্যামট্রাম্যাক হাই স্কুল থেকে সর্বোচ্চ জিপিএ ৪ পেয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। মেধাবী এই শিক্ষার্থী ভর্তি হয়েছেন ইউনিভার্সিটি অব মিশিগানে, যেখানে তিনি বায়োমেডিক্যাল সায়েন্স নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করবেন।

এই সাফল্য উদযাপন করতে গতকাল রবিবার রাতে ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক গ্র্যাজুয়েশন সেরিমনি ও সাংস্কৃতিক সন্ধ্যার। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে এই আয়োজন। এতে অংশ নেন অমূল্য চৌধুরীর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং কমিউনিটির বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ছিল নাচ, গান ও আনন্দমুখর পরিবেশ। অতিথিদের জন্য ছিল আকর্ষণীয় নৈশভোজ এবং সবশেষে ছিল কেক কাটার আয়োজন। অতসি তাঁর মা-বাবা ও উপস্থিত অতিথিদের সঙ্গে কেক কাটেন এবং স্নাতকজীবনের প্রথম সাফল্যের মুহূর্তটি উদযাপন করেন।
অতসির শিক্ষাজীবনের শুরু সিলেটের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম থেকে, যেখানে তিনি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন। এরপর আমেরিকায় এসে হ্যামট্রাম্যাক হাই স্কুলে নবম গ্রেডে ভর্তি হন এবং ধাপে ধাপে সাফল্যের শিখরে পৌঁছান।

অমূল্য চৌধুরীর তিন কন্যার মধ্যে অতসি দ্বিতীয়। তাঁর বড় বোন বৃত্তা চৌধুরী ও জামাতা অপূর্ব সাহা দু’জনই ইউনিভার্সিটি অব মিশিগান ডিয়ারবন থেকে ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিতে মাস্টার্স সম্পন্ন করেছেন। ছোট বোন অদিতি বর্তমানে নবম গ্রেডে অধ্যয়নরত।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা অতসির মেধা, শিষ্টাচার ও উচ্চাকাঙ্ক্ষার প্রশংসা করেন এবং ভবিষ্যতে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন। অনুষ্ঠানে অতসি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আশীর্বাদ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য