আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

আটলান্টিক সিটিতে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত সোহেল আহমেদ 

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০২:৪৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০২:৪৯:১১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত সোহেল আহমেদ 
আটলান্টিক সিটি, ১৫ জুন : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দশ জুন, মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারি নির্বাচনের বেসরকারি ফলাফলে মেয়র প‍্যানেল থেকে কাউন্সিলর এট লারজ প্রার্থী সোহেল আহমেদ বিপুল ভোটে এগিয়ে থাকায় তাকে প্রবাসী বাংলাদেশিরা অভিনন্দন জানিয়েছেন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন ।
বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল জানার পর বাংলাদেশ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সুধী সমাবেশে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান, বেংগল ক্লাবের সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ  সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ সোহেল আহমেদকে অভিনন্দন জানান  এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

সোহেল আহমেদ তাঁর বক্তব্যে  তাঁকে সহ তার প‍্যানেলের প্রার্থীদের ভোট দেওয়ায় সিটির ভোটারসহ কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রাইমারি নির্বাচনে সিটির ডেমোক্রেটিক দলের মনোনীত মেয়র প‍্যানেলের  কাউন্সিলর এট লারজ প্রার্থী সোহেল আহমেদ বিপুল ভোটে এগিয়ে থাকায় কমিউনিটিতে খুশির আমেজ বিরাজ করছে ।
কমিউনিটির বিদগ্ধজনদের মতে , মেয়র প‍্যানেল এর কাউন্সিলর এট লারজ প্রার্থী হিসেবে সোহেল আহমেদ নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী হলে কমিউনিটিতে প্রবাসী বাংলাদেশীদের অবস্থান আরো বেশি সুসংহত হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা