আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত ডিয়ারবর্নে ইসলামবিরোধী বিক্ষোভ  ঘিরে উত্তেজনা, উঠল সম্প্রীতির বার্তাও নারীর গাড়িতে গোপনে ট্র্যাকিং ডিভাইস : আদালতে মেকানিক মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা

পন্টিয়াকে গুলিতে নিহত অবার্ন হিলসের যুবক, সন্দেহভাজন আটক

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৩:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৩:৪৬:১৪ অপরাহ্ন
পন্টিয়াকে গুলিতে নিহত অবার্ন হিলসের যুবক, সন্দেহভাজন আটক
পন্টিয়াক, ১৫ জুন : ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, গাড়ি চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত ২৬ বছর বয়সী এক অবার্ন হিলসের যুবক শুক্রবার মারা গেছেন।এই হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ ৩২ বছর বয়সী এক পন্টিয়াক বাসিন্দাকে গ্রেফতার করেছে। তাকে ওকল্যান্ড কাউন্টি কারাগারে আটক রাখা হয়েছে।
শেরিফ অফিস জানায়, শুক্রবার বিকেল ৪টার কিছু পরে পন্টিয়াকের অবার্ন ও রাসেল রোডের সংযোগস্থলে এই গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ধূসর গাড়িতে থাকা একজন ব্যক্তি অবার্ন স্ট্রিটের পশ্চিম দিকে যাওয়ার পথে একাধিক গুলি ছোড়ে।
প্যারামেডিকরা ঘটনাস্থলে পৌঁছালে ভুক্তভোগীর কব্জি, ধড় ও পিঠে গুলির আঘাত দেখতে পান। তার পালস খুবই দুর্বল ছিল এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তদন্তকারীরা ঘটনাস্থলে একাধিক গুলির শেল উদ্ধার করেছেন। তথ্যের ভিত্তিতে শেরিফের অফিস সন্দেহভাজন গাড়িটি শনাক্ত করে এবং পশ্চিম ব্লুমফিল্ড টাউনশিপের মিডলবেল্ট ও লং লেক রোডের সংযোগস্থলে সন্দেহভাজন চালককে শান্তিপূর্ণভাবে আটক করে।
শেরিফ মাইকেল বাউচার্ড এক বিবৃতিতে বলেন, “গাড়ি চালানোর সময় এই অর্থহীন এবং কাপুরুষোচিত গুলিবর্ষণ এখন একাধিক জীবন ধ্বংস করেছে। ভুক্তভোগী তরুণকে তার জীবন দিতে হয়েছে, অপরাধীকে এখন বাকিটা জীবন কারাগারে কাটাতে হবে। আমাদের দলের পেশাদার তদন্তের জন্য আমি গর্বিত, যারা মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে পেরেছে। আমরা বিচার ব্যবস্থার মাধ্যমে তার জবাবদিহি নিশ্চিত করব।” এই গুলির ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিষয়ে কারও কাছে যদি কোনো তথ্য থাকে অথবা কেউ প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন, তাহলে অনুরোধ করা হচ্ছে তারা ওকল্যান্ড কাউন্টি শেরিফের অফিসের ২৪৮-৮৫৮-৪৯৫০ নম্বরে যোগাযোগ করুন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪

ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪