আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

এরি টাউনশিপে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৬-২০২৫ ০৩:৪৭:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৫ ০৩:৪৭:২১ অপরাহ্ন
এরি টাউনশিপে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
এরি টাউনশিপ, ১৫ জুন : শনিবার রাতে মনরো কাউন্টির এরি টাউনশিপে ট্রেনের ধাক্কায় ৩১ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মনরো কাউন্টি শেরিফের অফিস জানায়, নিহত ব্যক্তি জ্যাকব বুচেল স্টার্নস রোড দিয়ে একটি অফ-রোড লাল-নীল রঙের ২০২২ হোন্ডা সিআরএফ-২৫০ মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। রাত ৯:২৭ মিনিটে তিনি নরফোক সাউদার্ন রেলরোড ক্রসিংয়ে পৌঁছালে রেলক্রসিংয়ের সতর্ক সংকেত—লাল ঝলকানি বাতি এবং ঘণ্টা—সক্রিয় ছিল এবং একটি ট্রেন উত্তরের দিকে অগ্রসর হচ্ছিল।
শেরিফের অফিস জানায়, বুচেল তখন রেলক্রসিং গেটের পাশ দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সময়মতো থামতে না পেরে চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা খান এবং মোটরসাইকেল থেকে পড়ে যান। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সময় বুচেল হেলমেট পরা ছিলেন। প্রাথমিক তদন্তে মদ্যপানকে দুর্ঘটনার একটি কারণ হিসেবে উল্লেখ করেছে শেরিফের অফিস।
নরফোক সাউদার্ন রেলওয়ে পুলিশ, মনরো কমিউনিটি অ্যাম্বুলেন্স, এবং মনরো কাউন্টি শেরিফের অফিসের ভিকটিম সার্ভিসেস ইউনিট এবং চ্যাপলিন প্রোগ্রামের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দুর্ঘটনাটি এখনো তদন্তাধীন। সংশ্লিষ্ট কোনো তথ্য থাকলে মনরো কাউন্টি শেরিফের অফিসে ৭৩৪-২৪০-৭৫৪৮ নম্বরে অথবা বেনামীভাবে ক্রাইম স্টপারসের ১-৮০০-স্পিকআপ নম্বরে ফোন করে বা 1-800-speakup এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন