আমেরিকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ কাল থেকে মিশিগানে শুরু  হচ্ছে হরিণ শিকারের মৌসুম ওয়ারেনে বিস্ফোরণে বাড়ি  ধ্বংস, হতাহতের ঘটনা নেই যুক্তরাষ্ট্রে বিরল গ্রাউন্ড স্টপ প্রত্যাহার, ফের উড়ছে বিমান ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা

মিশিগানে শিশু ফ্লু মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০১:৩৬:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০১:৩৬:২১ পূর্বাহ্ন
মিশিগানে শিশু ফ্লু মৃত্যুর হার উদ্বেগজনক হারে বাড়ছে
গত ১০ জুন,  ডেট্রয়েটের ওয়েইন স্টেট ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের পেডিয়াট্রিক্স বিভাগের শিশু বিশেষজ্ঞ ডাঃ লিন স্মিদারম্যান, (ডেট্রয়েটের ১৩ মাস বয়সী জুনো রয়েলের কানের সংক্রমণ পরীক্ষা করেন/Clarence Tabb Jr., The Detroit News

ডেট্রয়েট, ১৬ জুন : কোভিড-১৯ মহামারির পরবর্তী সময়ে মিশিগানে শিশুদের মধ্যে ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) সংক্রমণজনিত মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া দ্বিধা এবং ভুল তথ্য এই মৃত্যুর পেছনে বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মিশিগান স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০-২১ ফ্লু মৌসুমে শিশুর মৃত্যুর সংখ্যা ছিল শূন্য। ২০২১-২২ মৌসুমে একজন এবং ২০২২-২৩ মৌসুমে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০ জনে, যা ২০০৪ সালে জাতীয়ভাবে শিশুদের ইনফ্লুয়েঞ্জা মৃত্যুর তথ্য রেকর্ড শুরুর পর থেকে রাজ্যের সর্বোচ্চ। “এগুলো শুধু সংখ্যা নয়—এরা শিশু। প্রতিটি মৃত্যু একটি পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি,” মন্তব্য করেন রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাতাশা বাগদাসারিয়ান। তিনি বলেন, “একজন চিকিৎসক হিসেবে এই মৃত্যু গুলো আমার হৃদয় বিদীর্ণ করে।”
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, টিকাদান হার কমে যাওয়াও একটি বড় কারণ। ৬ মাস থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ফ্লু ভ্যাকসিন নেওয়ার হার ২০২০-২১ মৌসুমে যেখানে ছিল ৩১.২%, সেখানে তা গত মৌসুমে নেমে এসেছে মাত্র ১৬.৩%-এ।
২০২৪-২৫ ফ্লু মৌসুমে মিশিগানে ১০টি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ম্যাকম্ব কাউন্টিতে, দুজন ওয়েইন কাউন্টিতে (একজন ডেট্রয়েট), দুটি করে জেনেসি, কেন্ট ও বেরিয়েন কাউন্টিতে এবং একটি করে মুসকেগন ও ব্রাঞ্চ-হিলসডেল-সেন্ট জোসেফ এলাকায়।
স্বাস্থ্য কর্মকর্তারা মনে করেন, কোভিড পরবর্তী সময়টিতে সামাজিক সমাগম বেড়ে যাওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ে। তার সঙ্গে যুক্ত হয়েছে ভ্যাকসিন নিয়ে জনমানুষের বিভ্রান্তি ও অনীহা। ডাঃ বাগদাসারিয়ান বলেন, “কোভিড ভ্যাকসিন নিয়ে সন্দেহ অনেক ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞান ও স্বাস্থ্যসেবার উপর সাধারণ মানুষের আস্থা কমিয়ে দিয়েছে।”
ম্যাকম্ব কাউন্টি হেলথ ডিরেক্টর অ্যান্ড্রু কক্স বলেন, “আমরা চাই মানুষ সচেতন সিদ্ধান্ত নিক। তাই টিকাদান সম্পর্কে তথ্যভিত্তিক, বিশ্বাসযোগ্য শিক্ষা এবং সহায়তা পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি।”
তবে অনেক পরিবার এখনও টিকাদানে আস্থা রাখছে। বার্কলির বাসিন্দা এলিজাবেথ স্পেন্সার বলেন, “আমি আমার শিশুদের চিকিৎসকদের উপর ভরসা করি। তারা যদি মনে করেন ফ্লু ভ্যাকসিন তাদের জন্য ভালো, তবে আমি কেন শুনব না?”
স্বাস্থ্য বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন, সচেতনতা বাড়ানো, ভুল তথ্য দূর করা, এবং ফ্লু ভ্যাকসিনকে সহজলভ্য করার মাধ্যমে এই উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা সম্ভব।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা