আমেরিকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ , ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক সংলাপ ও দায়িত্বশীলতার বার্তা : তারেক-নাহিদ বৈঠক পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভবিষ্যৎ রাজনৈতিক চিত্রের ইঙ্গিত: তারেক রহমান জামায়াত আমিরের বাসায় পবিত্র শিবরাত্রি আজ : ভক্তির এক মহাপর্ব ভ্যালেন্টাইনস ডেতে ডেট্রয়েটে উন্মুক্ত পোশাক দৌড় জাতীয় ঐক্যই শক্তি, এবার দেশ গড়ার পালা : তারেক রহমান ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ ১৬ ফেব্রুয়ারি ক্লিনটন টাউনশিপে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব ২৯৭ আসনের গেজেট প্রকাশ সাউথফিল্ডে আইসিই অফিস স্থাপনের পরিকল্পনা শান্তিপূর্ণ ব্যালট বিপ্লব : বিএনপির নেতৃত্বে নতুন রাজনৈতিক যুগের সূচনা ঢাকা-১৫ আসনে বিজয়ী জামায়াত আমির বগুড়া-৬: তারেক রহমানের বিপুল জয় ৫০ দলের লড়াইয়ে শেষ হলো বহুলপ্রতীক্ষিত নির্বাচন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে চার ঘণ্টায় ভোটের গড় হার ৩২.৮৮% দেশজুড়ে ভোটের উৎসব, ভোটারদের দীর্ঘ সারি ২০১৮ সালে ভোট দিতে না পারলেও এবার পেরেছি : ডিএমপি কমিশনার রাজনীতির ভবিষ্যৎ আজকের ভোটে : মির্জা ফখরুল

বৃটেনের কার্ডিফে বিগ -হালাল ফুড ফেস্টিভ্যাল  

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:১২:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:২৩:২৩ পূর্বাহ্ন
বৃটেনের কার্ডিফে বিগ -হালাল ফুড ফেস্টিভ্যাল  
কার্ডিফ, ১৭ জুন : ইসলামে হালাল খাবার হলো সেই সব খাদ্য, যা কোরআন ও হাদিসে নিষিদ্ধ করা হয়নি, যা পবিত্র ও উপকারী, গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল এবং বহুসংস্কৃতির শহর  বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফে -বে ওয়েলস মেলোনিয়াম সেন্টারে আনন্দঘন ও উৎসবমূখর পরিবেশে প্রতিবছরের মতো  গত ১৪ জুন ( শনিবার) ও ১৫ জুন (রোববার) দু'দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো বিগ- হালাল  ফুড ফেস্টিভ্যাল ২০২৫।
মুসলিম জনগোষ্ঠীর জীবনাচার ও সংস্কৃতি সবার কাছে তুলে ধরতে তৃতীয়  বছরের মতো এবারকার চমৎকার আয়োজনে বৃটেনের বিভিন্ন শহর থেকে প্রচুর লোকের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। 
এই ব্যতিক্রমধর্মী উৎসবের মূল আয়োজক সংগঠন "ওয়েলস বাংলাদেশ ইয়ুথ সোসাইটি"। তাঁদের অন্যতম কো-অর্ডিনেটর, বৃটেনে বেড়ে ওঠা নবপ্রজন্মের প্রতিনিধি সাজ হারিছ উৎসবটি সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তিনি বলেন: “এই উৎসব শুধু খাবারের স্বাদ নয়, বরং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করেছে। আমরা চেষ্টা করেছি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে বৈচিত্র্যকে উদযাপন করা হবে—এবং তাতে মানুষ একসঙ্গে হাসবে, খাবে, গল্প করবে।” আগামী বছর ও এই আয়োজন অব্যাহত থাকবে বলে  আয়োজকরা প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন। 
ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও ওয়েলস বাংলা নিউজ এর সম্পাদক কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর বলেন, প্রতিবছরের মতো এবারও বিশ্বের বৃহত্তম হালাল খাবার উৎসবের যুবসংগঠক সাজ হারিছ এর  টিমের সার্বিক ব্যাবস্থাপনায় আয়োজিত এই হালাল উৎসবটি শুধু বাংলাদেশ ও মুসলিম কমিউনিটি নয়, সকল ধর্ম ও সংস্কৃতির মানুষ হালাল খাবারের স্বাদ নেওয়া সহ সব কমিউনিটিকে একত্র হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এ যেনো এক প্রাণের বন্ধন বলে উল্লেখ করে এই সব ইভেন্টে আগামীতেও  কমিউনিটির সবার সহযোগিতা প্রয়োজন বলে অভিমত ব্যাক্ত করেছেন। 
উল্লেখ্য যে, বিগ -হালাল ফুড  ফেস্টিভ্যাল হলো বৃটেনের কার্ডিফের একটি বার্ষিক খাদ্য উৎসব, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক হালাল রেস্তোরাঁ, ফুড ট্রাক এবং শেফদের তৈরি সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। এই ইভেন্টে অংশগ্রহণকারীরা বিভিন্ন সংস্কৃতির হালাল ডিশ যেমন বাংলাদেশি, ইন্ডিয়ান কুজিন, পাকিস্তানি, আরবি, তুর্কি, দক্ষিণ এশিয়, উত্তর আফ্রিকান, এবং কানাডিয়ান ফিউজন  হালাল খাবারের প্রেমিকরা একত্রিত হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের রান্নার স্বাদ উপভোগ করেন। এছাড়াও মেলায় রকমারী স্টলের পাশাপাশি পারিবারিক বন্ধনের সুযোগ সহ শিশুদের জন্য গেমস ও ক্রিয়েটিভ ওয়ার্কশপ। ফেস্টিভ্যালের একটি অংশ দান ও স্থানীয় চ্যারিটিকে সমর্থন করে। উৎসবটি ফুড ড্রাইভ, অনাথ আশ্রমের জন্য তহবিল সংগ্রহ কিংবা অসচ্ছল পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স