আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

বেডফোর্ডে রহস্যজনক মৃত্যু : কিশোরী ও পুরুষের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ১২:২৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ১২:২৬:২৪ অপরাহ্ন
বেডফোর্ডে রহস্যজনক মৃত্যু : কিশোরী ও পুরুষের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
বেডফোর্ড, ১৭ জুন : গত শনিবার মনরো কাউন্টির বেডফোর্ড টাউনশিপের একটি বাড়ি থেকে এক কিশোরী ও ৩৩ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ১৭ বছর বয়সী গুয়েনডোলিন ফে স্মিথ এবং ৩৩ বছর বয়সী রাইন জ্যাকব লিস্ট। পুলিশ ঘটনাটিকে গুরুত্ব সহকারে তদন্ত করছে।
মনরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জ্যাকম্যান রোড সংলগ্ন ওয়েস্ট স্টার্নস রোডের ১৬০০ ব্লকের একটি বাড়ি থেকে এই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরী গুয়েন স্মিথ ও রাইন জ্যাকব লিস্ট টেম্পারেন্স এলাকার বাসিন্দা। স্মিথ বেডফোর্ড পাবলিক স্কুলের সদ্য স্নাতক ছিলেন।
এই মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তকারীরা ওহাইওর লুকাস কাউন্টি করোনারের অফিসের ময়নাতদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। শেরিফের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, “এই মর্মান্তিক ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে আমাদের গোয়েন্দারা নিরলসভাবে কাজ করছেন। তদন্ত চলমান থাকায় আমরা কমিউনিটির ধৈর্য কামনা করছি। তবে বর্তমানে এই ঘটনায় স্থানীয়দের জন্য কোনও নিরাপত্তা হুমকি নেই। তদন্তকারীরা দ্রুত সত্য উদঘাটনের চেষ্টা করছেন, যাতে এই মৃত্যু রহস্যের সমাধান সম্ভব হয়।
ঘটনাটি বেডফোর্ড স্কুল কমিউনিটিকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট কার্ল শুলজ রোববার এক বিবৃতিতে বলেন, “গুয়েন একজন অসাধারণ তরুণী ছিলেন, যার উপস্থিতি স্কুল কমিউনিটিতে অমোচনীয় ছাপ রেখে গেছে। তিনি একাডেমিকভাবে সফল ছিলেন, সংগীতে দক্ষ ও বোলিং দলে একজন প্রতিভাবান অ্যাথলেট ছিলেন। তবে সবচেয়ে বড় কথা, তার মমত্ববোধ, হাস্যোজ্জ্বল মনোভাব এবং অন্যদের প্রতি ভালোবাসা তাঁকে স্মরণীয় করে রাখবে।”
এই দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে স্মিথ পরিবারের সহায়তায় একটি GoFundMe পেজ চালু করা হয়েছে, যেখানে মঙ্গলবার সকাল পর্যন্ত ১৮ হাজার ডলারের লক্ষ্যমাত্রার মধ্যে সাড়ে ১৪ হাজার ডলার ইতিমধ্যে সংগ্রহ হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন