আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

আটলান্টিক সিটিতে বিএএসির উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০১:২১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০১:২১:০৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসির উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
আটলান্টিক সিটি, ১৯ জুন : প্রবাস জীবনে পাসপোর্ট ও ভিসা হালনাগাদ রাখা যে কতটা প্রয়োজনীয় তা ভুক্তভোগী মাত্রই ভালোভাবে ওয়াকিবহাল। বিশেষ করে যেকোনো জরুরি প্রয়োজনে তা যে কত গুরুত্বপূর্ণ, তা আর বলার অপেক্ষা রাখে না। এ সংক্রান্ত কার্যাদি সম্পন্ন করতে ভিনরাজ্যে অবস্থিত কনস্যুলেট বা মিশনগুলোতে দৌড়ঝাঁপ করাও হ্যাপার ব্যাপার। আর এসব সেবা গ্রহণের সুযোগ যদি 'বাড়ির কাছে আরশি নগর' এ পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। আর এই সুযোগ করে দিতেই নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে আয়োজন করা হয়েছিল ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার।
১৮ জুন ,বুধবার বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও স্টকটন বিশ্ববিদ্যালয় এর যৌথ উদ্যোগে   সিটির  ১৩২ ,নর্থ ফ্লোরিডা  এভিনিউতে অবস্থিত কাউন্টি ভবনে বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্কের সার্বিক সহযোগীতায় সকাল দশটা থেকে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয।
বাংলাদেশ কনস্যুলেট নিউ ইয়র্ক এর ডেপুটি কনসাল জেনারেল মোঃ আনিসুজামান, প্রথম সচিব প্রসূন কুমার চক্রবর্তী, প্রথম সচিব মোঃ আরিফুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা পারভেজ আহমদ, পার্সোনাল অফিসার আব্দুল আউয়াল, পার্সোনাল অফিসার মোঃ আসাদুরজামান, এস এম মফিজউদ্দীন , শফিকুল ইসলাম এই সেবা প্রদান করেন।

ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার আওতায়  আড়াই শতাধিক প্রবাসী বাংলাদেশি সহজেই মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ ও পাসপোর্ট নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ পান। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী বাংলাদেশিরা তাঁদের পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড সিলসহ অন্যান্য সেবা নেন।
বিএএসির সভাপতি শহীদ খান বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও তাদের সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি এই কার্যক্রম সফল করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। বিএএসির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করার জন্য বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
নির্দিষ্ট সময়ের অনেক আগেই ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা গ্রহণের জন্য প্রবাসীরা কাউন্টি ভবনে সমবেত হতে থাকেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির কর্মকর্তা আহসান হাবিব, আজিজুল ইসলাম ফেরদৌস, ফরহাদ সিদ্দিক,জয়ন্ত সিংহ, কৃষ্ণ চৌধুরী প্রমুখের সাদর সম্ভাষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় প্রবাসী বাংলাদেশিরা কোনো ধরনের ঝক্কি-ঝামেলা ছাড়াই এই সেবা গ্রহণ করে যারপরনাই খুশি হন। 
প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির এই ধরনের আয়োজনের জন্য সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স