আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৭:১৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৭:১৯:৪৮ অপরাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
লন্ডন, ২১ জুন : গতকাল শুক্রবার পুর্ব লন্ডনের পিউর চা-ই এর কনফারেন্স রুমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি অধ্যাপক সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।  
সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশ নেন সংগঠনের সাবেক সভাপতি, অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহসভাপতি জামাল খান, এসিসটেন্ট সেক্রেটারি এস কে এম আশরাফুল হুদা, এসিসটেন্ট সেক্রেটারি মির্জা আবুল কাসেম, ট্রেজারার ড. আজিজুল আম্বিয়া, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি এ রহমান অলি, ট্রেনিং এন্ড অর্গানাইজিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া, শামীম আশরাফ ও মোঃ মুন্না মিয়া প্রমুখ ।
ভিন্ন ভিন্ন আলোচনা শেষে সংগঠনের নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ কয়েকটি প্রজেক্ট শীঘ্রই বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজেক্ট গুলো হচ্ছে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৫ আগামী জুলাই এর মধ্যে বাস্তবায়ন করা, আসন্ন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ বাস্তবায়নে সাবকমিটিকে সহযোগিতা করে টুর্নামেন্টেকে সফল করে তুলতে ২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় সকল সদস্যবৃন্দ নিউহাম লেজার সেন্টারের সামনে উপস্থিত থাকা, রিপোর্টিং ট্যুর এর অংশ হিসেবে বার্মিংহামে বৃটিশ নাট‍্যকার কবি ও সাহিত্যিক শেক্সপিয়রের বাড়ি ভ্রমণ করা এবং আগামী আগস্ট মাসে তারিখ নির্ধারণ করে গ্রুফে সবাইকে জানিয়ে দেওয়া, শীঘ্রই সংগঠনের সদস্যদের সাংবাদিকতার উপর বিশেষ প্রশিক্ষনের ব্যবস্থা করা, সংগঠনের সাবেক সভাপতি ডক্টর আনসার আহমদ উল্লাহকে ওনার পিএইচডি ডিগ্রি সম্পন্ন করায় জুলাই মাসে সংবর্ধনা প্রদান করা।  সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আরো কিছু বিবিধ আলোচনা করে সভার কাজ সমাপ্তি করা হয় যা পরবর্তীতে বাস্তবায়ন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন