আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে

পশ্চিম ভার্জিনিয়ার নিউ বৃন্দাবনে প্রাণের আমেজে কীর্তন মেলা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:২৩:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:২৩:৩১ অপরাহ্ন
পশ্চিম ভার্জিনিয়ার নিউ বৃন্দাবনে প্রাণের আমেজে কীর্তন মেলা
ভার্জিনিয়া, ২২ জুন : যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া রাজ্যে অবস্থিত নিউ বৃন্দাবনে গত ২১ জুন, শনিবার প্রাণের আমেজে কীর্তন মেলা অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন ভোর  থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত কীর্তন মেলা চলে। কীর্তন মেলার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল দিনব্যাপী কীর্তন, পূজা অর্চনা ,ধর্মকথা, প্রসাদ বিতরণ ইত্যাদি।
ঈশ্বরের নাম, লীলা ও তার গুণাবলীকে সুর, তাল, লয়ে বেঁধে এক অপূর্ব রসে নিবেদন করাকে বলে কীর্তন। "এই কলিযুগে হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা ছাড়া পরমার্থ লাভের আর কোন উপায় নেই। অন্যান্য অনেক আধ্যাত্মিক পন্থা আছে যেগুলি পারমার্থিক উন্নতির সহায়ক, কিন্তু এই যুগে (কলি) সেগুলি কার্যকরী নয়।"
ধ্যান, যজ্ঞ এবং বিগ্রহ অর্চন- এই পারমার্থিক কর্মগুলি ফলপ্রসূ হয় যখন সঙ্গে ভগবানের দিব্যনাম কীর্তন করা হয়। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে, "বিগ্রহ অর্চনের মাধ্যমে হৃদয় নির্মল হয়, যদি সঙ্গে কীর্তন করা হয়। কারণ এটি আমাদেরকে ভগবানের সাথে সরাসরি যুক্ত করে।"
কীর্তন মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে কীর্তনিয়ারা সহ বিপুলসংখ্যক কৃষ্ণভক্ত অংশগ্রহন করেন।
সুমন মজুমদার এর নেতৃত্বে আটলান্টিক সিটি কীর্তনীয়া দলের সদস্য  তৃপ্তি সরকার, প্রদীপ দে,মেরি দে, গঙ্গা সাহা, চন্দন রায়, দীপা দে জয়া, বর্ষা রানা,গীতা রানা কীর্তন মেলায় অংশগ্রহণ করেন ।
কীর্তন মেলায় কৃষ্ণভক্তদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে 'হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম', আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে। কীর্তন মেলায় অংশগ্রহণকারী কৃষ্ণভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন

নিউজার্সির প্রবাসী হিন্দুদের নতুন বৃন্দাবন পরিক্রমা সম্পন্ন