আমেরিকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ

পুলিশের গাড়ির ধাক্কায় আহত নারী পেলেন ২.৯৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৫:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৫:৫৭ অপরাহ্ন
পুলিশের গাড়ির ধাক্কায় আহত নারী পেলেন ২.৯৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ
স্টার্লিং হাইটস, ২২ জুন : পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হওয়া এক নারী প্রায় পাঁচ বছর পর আদালতের বিচারের ঠিক আগমুহূর্তে প্রায় ৩ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ পেয়েছেন।
৪৮ বছর বয়সী মাইসা কাদা ২০১৯ সালের অক্টোবরে স্টিভেনসন হাই স্কুলের পাশে একটি দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পান। মঙ্গলবার ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্টে বিচার শুরু হওয়ার প্রাক্কালে মিশিগান মিউনিসিপ্যাল রিস্ক ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে তার ২.৯৫ মিলিয়ন ডলারে সমঝোতা হয়। দ্য ম্যাকম্ব ডেইলির বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর দিয়েছে।
তার আইনজীবী ভেন জনসন জানান, এই দীর্ঘ লড়াই শেষে মাইসা কাদা “একপ্রকার স্বস্তি” পেয়েছেন। তিনি বলেন, “এই নারী কোনো ভুল করেননি। কিন্তু স্টার্লিং হাইটস তার ওপর দোষ চাপানোর চেষ্টা করছিল।”
২০১৯ সালের ২৫ অক্টোবর সকালে, কাদা তার ছেলেকে স্কুলে নামিয়ে ফেরার পথে ডজ পার্ক রোডে তার ২০১০ ক্যাডিলাক স্টেশন ওয়াগনের চালকের পাশে একটি ২০১৩ শেভি তাহো এসে ধাক্কা দেয়। গাড়িটি চালাচ্ছিলেন অফিসার রিচার্ড ক্লার্ক জুনিয়র। সংঘর্ষে কাদার গাড়িটি উল্টে যায় এবং ছাদ তার মাথায় চেপে বসে। জনসনের মতে, কাদা ১০ মিনিট গাড়ির ভিতরে উল্টে ঝুলে ছিলেন এবং পরে তাকে ‘জজ অব লাইফ’ যন্ত্র দিয়ে বের করা হয়। তার মাথায় ও মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। ঘটনার সময় পুলিশ গাড়ির জরুরি বাতি বা সাইরেন চালু ছিল না। শহরের দাবি অনুযায়ী, কাদা ক্লার্কের সামনে গাড়ি ঘুরিয়েছিলেন। তবে কাদার পক্ষ বলছে, পুলিশের গাড়ি ভুলভাবে দ্রুতগতিতে চালানো হচ্ছিল এবং সেটিই ছিল মূল দুর্ঘটনার কারণ।ঘটনার সময় পুলিশ গাড়ির জরুরি বাতি বা সাইরেন চালু ছিল না। শহরের দাবি অনুযায়ী, কাদা ক্লার্কের সামনে গাড়ি ঘুরিয়েছিলেন। তবে কাদার পক্ষ বলছে, পুলিশের গাড়ি ভুলভাবে দ্রুতগতিতে চালানো হচ্ছিল এবং সেটিই ছিল মূল দুর্ঘটনার কারণ।
দুর্ঘটনার পর কাদার দুইবার ঘাড় ও মেরুদণ্ডের অস্ত্রোপচার হয় এবং তিনি আরও বেশ কয়েকটি অস্ত্রোপচারের মুখোমুখি। তাকে ২৬০ টির বেশি ফিজিক্যাল থেরাপি সহ মোট ৩৯৪টি মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে যেতে হয়েছে। তার উপর ও নিম্ন মেরুদণ্ড স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতি দশ বছর অন্তর অস্ত্রোপচার প্রয়োজন হবে। এই আঘাতের কারণে তাকে তার হেলথ কেয়ার চাকরি ছাড়তে হয়। এরপর তিনি একটি অনলাইন ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি চালু করেন যাতে ঘরে বসেই কাজ চালানো সম্ভব হয়।
কাদা ১৫ থেকে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন। শহরের বীমা সংস্থা প্রথমে সরকারি অনাক্রম্যতার তিনটি যুক্তি তুলে ধরে মামলাটি দীর্ঘায়িত করে। শেষপর্যন্ত, আদালতে জুরি নির্বাচন শুরুর ঠিক আগে সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। শহরের মুখপাত্র মেলানি ডেভিস জানান, বীমা সংস্থা ২০২২ সাল থেকে মামলা পরিচালনার দায়িত্ব নেয় এবং শেষপর্যন্ত সমঝোতায় যায়।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ক্যান্টন টাউনশিপে গাড়ির ধাক্কায় সাইকেল আরোহী নিহত