আমেরিকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য

বিএএসজের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৩ ০১:০৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৩ ০১:০৫:৫৫ পূর্বাহ্ন
বিএএসজের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
আটলান্টিক সিটি, ১৭ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার  লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করার নিমিত্তে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত “বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনকারী অভিবাসীরা নাগরিকত্ব পরীক্ষার জন্য প্রস্তুতি, সাক্ষাতকার প্রদান সংক্রান্ত প্রস্তুতি সহ ইংরেজীতে কথা বলা ও লিখার দক্ষতা অর্জনের প্রশিক্ষণ গ্রহনের সুযোগ পান। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম, আফিয়া নাসরিন ও ভিক্টোরিয়া মার্টিনেজ। 

বাংলাদেশি অভিবাসী  মোঃ মহসীন আল মামুন  ও তাঁর স্ত্রী  জান্নাতুল ফেরদৌস এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করে সম্প্রতি  যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।  তাঁরা এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং নাগরিকত্ব পরীক্ষায় অংশগ্রহন করতে ইচ্ছুক অভিবাসীদেরকে এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের জন্য আহবান জানান। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ  হওয়ায় বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল তাঁদেরকে পুরস্কৃত করেন। উল্লেখ্য, সম্পূর্ণ  বিনা খরচে  অভিজ্ঞ প্রশিক্ষকদের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স