আমেরিকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার

মিশিগানে মুনার বনভোজনে হাজারো মানুষের মিলনমেলা

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০২:০২:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০২:০২:০২ পূর্বাহ্ন
মিশিগানে মুনার বনভোজনে হাজারো মানুষের মিলনমেলা
ওয়ারেন, ২৫ জুন : আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) মিশিগান-এর ঈদ পুনর্মিলনী ও গ্রাষ্মকালীন বনভোজন। স্থানীয় সময় রোববার দিনভর ওয়ারেন শহরের হলমিচ পার্কে এ বনভোজন মিলনমেলার আয়োজন করা হয়। মুনা মিশিগান পরিবারের পাশাপাশি কমিউনিটির নানা শ্রেণিপেশার হাজারো বাংলাদেশি-অ্যামেরিকান আনন্দঘন এই আয়োজনে অংশগ্রহণ করেন। শিশু-কিশোর ও নারীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।  

বনভোজন আয়োজনে ছিল ‍ছোট বড় সবার জন্য কুইজ প্রতিযোগিতা , খেলাধুলার বিভিন্ন ইভেন্ট, পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল মিশিগান গ্রুপের শিল্পীরা। পোশাক ও ছোটদের খেলা সামগ্রীর বেশ কয়েকটি স্টল ছিলো বনভোজনে। দুপুরে পরিবেশন করা হয় সুস্বাদু খাবার। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুনা হ্যামট্রামিক চ্যাপ্টার সভাপতি শামসুল আলম। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ারেন সাউথ চ্যাপ্টারের সভাপতি আব্দুল আহাদ চৌধুরি, ওয়ারেন নর্থ চ্যাপ্টার সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলী এবং নর্থ চ্যাপ্টারের সভাপতি মুহিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে রাখেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আরিফুল হক। 

অনুষ্ঠানে মুনার প্রজেক্ট ডিরেক্টর অলিউর রহমান, নর্থ জোনের এক্সিকিউটিভ ডিরেক্টর আনোয়ার হোসেন খোকন, এক্সিকিউটিভ কমিটির সদস্য কোরবান সানি চৌধুরী, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, আব্দুল লতিফ আজম, সাহেদুল ইসলাম, আহমেদ খালেদ হোসেন, ডেট্রয়েট চাপ্টার সভাপতি শফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্যে রাখেন। ইসলামি ভাবধারায় পরিচালিত সামাজিক সংগঠন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) পরিবারের সদস্য হওয়ার জন্য আহ্বান জানান বক্তারা। এছাড়া বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মিশিগান স্টেট ডেমোক্র্যাটিক পার্টির ভাইস চেয়ারম্যান ড.শাহীন নাজমুল হাসান এবং ইসলামিক ব্যক্তিত্ব জিন্দানিসহ অতিথিবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন

আটলান্টিক সিটিতে বেঙ্গল ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ১৭ জুন