আমেরিকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গুগলের বিশাল ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু সিলেটে  প্রতিমন্ত্রীর বাসার গেটে বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, তদন্তে পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ থ্যাঙ্কসগিভিংয়ে ভ্রমণে প্রস্তুত  মিশিগান, উদ্বেগে নেই যাত্রীরা গৃহহীনদের কষ্ট বুঝতে উষ্ণ বিছানার বদলে কার্ডবোর্ডের বাক্সে এক রাত ডেট্রয়েটে বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ বছরের  শিশুর মৃত্যু মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন

বিশ্বাসের কারাগার

  • আপলোড সময় : ২৫-০৬-২০২৫ ০২:২০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৬-২০২৫ ০২:২০:৪৯ পূর্বাহ্ন
বিশ্বাসের কারাগার
যখন আপনি এমন কিছুতে বিশ্বাস করেন যা সত্য নয়, বাস্তব নয়, এবং যার কোনো সঠিক ব্যাখ্যা নেই, তখন আপনি হারিয়ে ফেলেন আপনার বিশ্লেষণাত্মক চিন্তার শক্তি,
অন্তর্নিহিত কল্পনার ব্যাপ্তি, এবং সৃজনশীলতার সেই অনন্য স্ফুলিঙ্গ।
আপনি আপনার অবিনশ্বর আত্মাকে সংকুচিত করে ফেলেন বিশ্বাসের পরিসরে— যেমন একটি ব্যাঙ ছোট একটি পুকুরে বন্দী থেকেই সে সুখী। কারণ সেভাবে সেই ছোট্ট জলাশয়টাই তার পুরো বিশ্বজগৎ। অথচ সে জানেই না যে, সেই সীমার বাইরে এক বিশাল, গর্জমান মহাসাগর অপেক্ষা করছে।
এই রকম বিশ্বাস তখন পরিণত হয় এক শৃঙ্খলে। আপনার মন পরিণত হয় এক বিভ্রম ও সীমাবদ্ধতার স্বনির্মিত কারাগারে। কিন্তু সত্য কখনো বিশ্বাস দ্বারা অর্জিত হয় না, তা খুঁজে পাওয়া যায় মুক্ত আকাশের বিশাল শূন্যতায়, তাই আপনার চিত্তকে রাখুন সমুদ্রের মতো বিস্তৃত, উন্মুক্ত, গভীর এবং চির পরিবর্তনের ধারায় বিবর্তনশীল।
এই উন্মুক্ততার মধ্যেই আমরা খুঁজে পাই গ্রহণ করার শক্তি, সম্পৃক্ত হওয়ার প্রজ্ঞা, আর অসীমের অংশ হয়ে ওঠার সাহস।
তাই কখনওই অন্ধ বিশ্বাসী হবেন না—একজন সত্যিকারের অনুসন্ধানী হন। কারণ অনুসন্ধানে মাঝে শুধু উত্তরই লুকিয়ে থাকে না, জীবনের আনন্দও লুকিয়ে থাকে সেই অনুসন্ধিৎসু মন আর মননের  মাঝে।

লেখক: ড. দেবাশীষ মৃধা
বিশিষ্ট বিশিষ্ট নিউরোলজিস্ট ও দার্শনিক

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে রয়্যাল বেঙ্গলের চতুর্থ পিঠা উৎসব আজ শুরু

মিশিগানে রয়্যাল বেঙ্গলের চতুর্থ পিঠা উৎসব আজ শুরু