আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন পর্ষদের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৩ ০১:২০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৩ ০১:২০:২০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন পর্ষদের সভা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ১৭ মে : আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশন পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন। সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, সদস্য জন ডাবলিন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, ওয়াল্টার জনসন, টরেস মেফিল্ড, কাশওয়ান ম্যাকিনলে  উপস্থিত ছিলেন। সভার শুরুতে আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ড: লা কোয়েটা স্মল তাঁর প্রতিবেদন সভায় উপস্থাপন করেন।

আটলান্টিক সিটি হাই স্কুলের  শিক্ষার্থীদের প্রতিনিধিগণও সভায় বক্তব্য রাখেন। এছাড়া কয়েকজন বিশিষ্ট  ব্যক্তিত্বও পর্ষদ সভায় বক্তব্য রাখেন। সভায় অংশগ্রহণকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্যসূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ের উপর সুচিন্তিত মতামত দেন এবং তারই আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

পর্ষদ সভায় নিউ জার্সি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক

মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক