আমেরিকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোমার হুমকি, মিশিগানে নিউ ইয়র্ক-শিকাগো ফ্লাইটের জরুরি অবতরণ ডেট্রয়েটের লজ ফ্রিওয়েতে মৃতদেহ উদ্ধার  ম্যাকিনাক ব্রিজে অবৈধ অস্ত্রসহ টেক্সাসের ট্রাকচালক গ্রেপ্তার  মিশিগানে পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা নারীর দুঃসাহসিক পলায়ন আন্তর্জাতিক কোকেন পাচার মামলায় দিদানির সাজা আজ মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, তিন ঘণ্টা রেল বন্ধ ডেট্রয়েট মেয়রের প্রথম ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ কাল গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব

লন্ডনে ব্যাংকার মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে সংবর্ধনা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:০০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:০০:২৪ পূর্বাহ্ন
লন্ডনে ব্যাংকার মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে সংবর্ধনা
লন্ডন, ২৬ জুন : বাংলাদেশের খ্যাতনামা ব্যাংকার ও সমাজসেবক মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে সম্মানিত করেছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দুটি সংগঠনরেংঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্ট ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট। লন্ডনের একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজনেরা।
ব্যাংকিং ও শিক্ষা খাতে তাঁর দীর্ঘদিনের অসামান্য অবদান এবং কমিউনিটি উন্নয়নে তাঁর নিরলস কর্মপ্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বর্তমানে মোঃ আখলাকুল মৌলা (বাহার) সিলেটের আম্বরখানাস্থ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি, তিনি হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এবং ইউনিভার্সেল আইডিয়াল কলেজের দাতা সদস্য ও সিনিয়র সহ-সভাপতি হিসেবেও তাঁর অবদান রেখে চলেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যের বিশিষ্ট সমাজসেবক ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল মজিদ (লাল মিয়া)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিজামুল ইসলাম, এবং কুরআন তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুর রাহমান।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র পারভেজ আহমেদ, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন, কাউন্সিলর রেবেকা সুলতানা, মাওলানা জিলু খান, রেংঙ্গা হাজীগঞ্জ ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল মুহিদ, মোহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মিজানুল হক, নজরুল ইসলাম, রমজান আলী, আব্দুল সহিদ, শাহান চৌধুরী, আতিকুর রহমান, মনসুরুল হক, আখলাকুর রাহমান লুকু, রুবেল আহমেদ, খালেদ আহমেদ, আশরাফ আলী ছানা, শাহাব উদ্দিন প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর সততা, পেশাদারিত্ব, এবং জনসেবায় নিষ্ঠার উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাঁরা তাঁর সঙ্গে প্রবাসী কমিউনিটির নিবিড় যোগাযোগ এবং এলাকার উন্নয়নে তাঁর অব্যাহত উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে মোঃ আখলাকুল মৌলা (বাহার)-কে উষ্ণ অভিনন্দন জানানো হয়। উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানান। এই সংবর্ধনা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের হৃদয়ে দেশের সৎ ও নিষ্ঠাবান সমাজসেবকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার এক অনন্য প্রকাশ। বক্তারা আশা প্রকাশ করেন, মোঃ আখলাকুল মৌলা (বাহার)-এর মত ব্যক্তিত্ব ভবিষ্যতেও সমাজ উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন। সভাপতির সমাপনী বক্তব্যের পর এক আনন্দঘন পরিবেশে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউপোর্টে যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিউপোর্টে যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত