আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

প্রাণের উচ্ছ্বাসে বরিশাল সোসাইটি অব নিউজার্সির বনভোজন 

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫২:৩৬ পূর্বাহ্ন
প্রাণের উচ্ছ্বাসে বরিশাল সোসাইটি অব নিউজার্সির বনভোজন 
নিউ জার্সি, ২৬ জুন : গতকাল বরিশাল সোসাইটি অব নিউ জার্সি-র আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর বনভোজন। রাজ্যের স্টেল মেনর পার্কে অনুষ্ঠিত গ্রীষ্ম মৌসুমের প্রথম বনভোজনে প্রবাসী বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহন করেন। বনভোজনে দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে।
বনভোজনে অংশগ্রহনকারীদের মাঝে বিভিন্ন ধরনের নাস্তা সহ মধ্যাহ্ন ভোজে হরেক পদের উপাদেয় খাবার দাবার পরিবেশন করা হয়। শিশু-কিশোর, নারী ও পুরুষদের জন্য আলাদা আলাদা খেলাধুলার আয়োজন ছিল। বিপুল সংখ্যক প্রতিযোগী এতে অংশ নেয়। দিনের আরেকটি বড় আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন আসিফ আনোয়ার, জয়ন্ত সিনহা ও সুহেল। তাদের প্রাণবন্ত পরিবেশনায় প্রবাসীরা নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে আয়োজক সংগঠনের কর্মকর্তারা পুরস্কার বিতরন করেন। বনভোজনের সার্বিক আয়োজনে ছিলেন কামাল হোসেন, কাজল বাড়ৈ,  হুমায়ন, বাবু, জাহিদ,সামু, চৈতী প্রমুখ। আকর্ষণীয় পুরস্কারের সমাহারে ‘রেফল ড্র’ এর মাধ্যমে বনভোজনের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২