আমেরিকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ

আটলান্টিক সিটিতে জমজ দুই ভাইয়ের তাক লাগানো সাফল্য 

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫৪:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫৪:০০ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে জমজ দুই ভাইয়ের তাক লাগানো সাফল্য 
আটলান্টিক সিটি, ২৬ জুন : নিউ জার্সিরাজ্যের আটলান্টিক সিটি হাই স্কুলের দ্বাদশ গ্রেডের সমাপনী পরীক্ষায় দুই জমজ ভাই ইশতিয়াক হোসাইন দ্বিতীয় স্থান ও ইসরাক হাসান চতুর্থ স্থান অধিকার করে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের এই বিরল সাফল্য কমিউনিটির সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ইশতিয়াক হোসাইন ফুলব্রাইট বৃত্তি নিয়ে বিশ্বখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ও ইসরাক হাসান ফুলব্রাইট বৃত্তি নিয়ে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়েছে। তাদের দু’জনেরই জন্ম বাংলাদেশে ২০০৬ সালে, যুক্তরাষ্ট্রে আসে ২০০৯ সালে। তাদের বাবা ইকবাল হোসাইন ও মা জিনাত পারভিন, গ্রামের বাড়ি বাংলাদেশের  নরসিংদী সদরে ।
ছোটবেলা থেকেই কৃতি দু’ভাইই লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেদের ব্যাপৃত রেখেছিল। তাদের অবসর কাটে বিভিন্ন সৃষ্টিশীল কাজে। অষ্টম গ্রেডে তারা দুই ভাই একসাথে  ভ‍্যালেডিকটোরিয়ান হিসেবে প্রথম স্থান অধিকার করেছিল। দু’জনেরই প্রিয় ব্যক্তিত্ব তাদের মা। পেশাগত জীবনে ইশতিয়াকের ইচ্ছা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ও ইসরাক হাসানের ইচ্ছা ফাইন্যান্সিয়াল এনালিস্ট হওয়ার। তাদের অদম্য বাসনা মানুষের কল্যাণে নিজেদেরকে উৎসর্গ করা। দু’ভাইই জানায়, তাদের অসামান্য কৃতিত্বের পেছনে তাদের বাবা-মায়ের অবদানই সবচেয়ে বেশি। 

উত্তরসূরীদের উদ্দেশ্যে তাদের পরামর্শ- একজন ভালো ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে অবশ্যই আগে থেকেই নিজেকে প্রস্তুত করতে হবে। টেষ্টের জন্য আগে থেকেই বেশি বেশি পড়াশোনা করতে হবে। সব ধরনের প্রজেক্ট আগেভাগে শেষ করতে হবে। প্রতিদিনের হোমওয়ার্ক প্রতিদিন শেষ করতে হবে,পরে করব বলে ফেলে রাখলে হবে না। সবসময় শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে। কারণ  শিক্ষকদের সুপারিশ করা চিঠিই ভালো কলেজে ভর্তির জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে অবশ্যই নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তারা অনুরোধ করেছে মা-বাবা যেন সন্তানদের যথেষ্ট সময় দেয় ও পড়াশোনার তদারকি করে । আটলান্টিক সিটিতে  বসবাসকারী সদালাপী,বন্ধুভাবাপন্ন  ইশতিয়াক হোসাইন ও ইসরাক হাসান তাদের ভবিষ্যত সাফল্যের জন্য সবার দোয়াপ্রার্থী।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি

২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি